যারা মাদক ব্যবসা করবে তারা বিরলের মাটিতে থাকতে পারবে না — এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

Avanti il prossimo

যারা মাদক ব্যবসা করবে তারা বিরলের মাটিতে থাকতে পারবে না — এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

2 Views· 27/07/26
Abu Rayhan
Abu Rayhan
Iscritti
0
In

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
"যারা মাদক ব্যবসা করবে, তারা বিরলের মাটিতে থাকতে পারবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ীর স্থান এই জনপদে হবে না।"— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

সোমবার (২৭ জুলাই, ২০২৬) বিকেলে বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বোর্ডহাট মোড়ে মানববন্ধন ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি পিনাক বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বিরল গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সচেতন হলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo