- Pambansa
- Pulitika
- Pandaigdigan
- Krimen
- Batas-Hukuman
- Libangan
- Relihiyon at Edukasyon
- Balita sa Distrito
- Eksklusibo
- Balitang Pampalakasan
- Agrikultura-Ekonomiya at Kalakalan
- Panayam
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Iba pa
আমতলীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ খালেদ মোশাররফ,
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলীতে বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আমতলী ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কারুজ্জামান হীরু, আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব মো. জালাল আহমেদ খান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে আমতলী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের কর্মী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
