মোকামতলা-পাকুড়তলায় চার যানবাহনের সংঘর্ষ, ৫ কিলোমিটার যানজট

次に

মোকামতলা-পাকুড়তলায় চার যানবাহনের সংঘর্ষ, ৫ কিলোমিটার যানজট

1 Views· 17/09/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 加入者
1

বগুড়ার মোকামতলা-পাকুড়তলা এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে বাস, মাইক্রোবাস ও দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মোকামতলা-পাকুড়তলা এলাকায় চার যানবাহনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন। তবে মোকামতলা হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে দুজন আহত হওয়ার কথা জানিয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার এক ঘণ্টারও বেশি সময় পরও মহাসড়কের ওপর পড়ে রয়েছে দুটি কাভার্ডভ্যান। ফলে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকা পড়েছেন যাত্রী ও চালকেরা।
দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘ সময়েও যানবাহন সরানো না হওয়ায় ফায়ার সার্ভিস ও মোকামতলা হাইওয়ে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に