Susunod

আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনএসএস'র বর্ণাঢ্য র‍্যালি

10 Views· 28/11/26
MD .KHALED MOSHARRAF SHOHEL
Message0
Dibisyon: Balita sa Distrito

⁣আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে এনএসএস'র বর্ণাঢ্য র‍্যালি
মোঃ খালেদ মোশাররফ; জেলা প্রতিনিধি,বরগুনা ।।
নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অবসানের আহ্বানে বরগুনার আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ এবং ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে আমতলী জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ বছরের প্রচারাভিযানের মূল প্রতিপাদ্য ছিল—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই।’
কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার পাশাপাশি আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান, নির্ধারিত বার্তাসংবলিত টি-শার্ট পরিধান, সহিংসতা প্রতিরোধে শপথ গ্রহণ, লিফলেট ও পোস্টার বিতরণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গণস্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচিও রয়েছে।
অনুষ্ঠানে এনএসএসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহসীন মাতুব্বর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক খায়রুল বাসার বুলবুল, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ, তারন্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানী।
এ সময় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ, যুব ফোরামের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবস বা পক্ষ পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, আইনের যথাযথ প্রয়োগ এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আমতলীতে এ কর্মসূচির যৌথ আয়োজক হিসেবে ছিল নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বার্নফান্ড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, এডুকো, অক্সফাম, এসটেপ, ওয়েভ ফাউন্ডেশন ও উই ক্যানসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।
আয়োজকেরা জানান, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সামাজিক অঙ্গীকারকে আরও জোরালো করতেই ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে আমতলীতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod