Los mejores videos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Los mejores videos

Mehedi Hasan
4 Views · 5 months ago

⁣**"অপপ্রচারের বিরুদ্ধে মাদারীপুরে সচেতন নাগরিকদের বিক্ষোভ"**

Monsur Alam
4 Views · 5 months ago

⁣🇧🇷 হলুদ-সবুজের উচ্ছ্বাসে মুখর ফেনী, ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

Md Sale
4 Views · 5 months ago

⁣গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হক-এর বিরুদ্ধে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, এবং তার ভিত্তিহীন ও কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় গাজীপুর শ্রীপুরেও বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে.....

Shahidul islam Sharif
4 Views · 5 months ago

⁣ভোর তখনো ভালো করে ফোটে না। চারপাশ খাকে আবছা অন্ধকারে ঢাকা। গ্রামের সিংহভাগ মানুষ থাকে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হয় পঞ্চান্ন বছর বয়সি পাটোয়ারীর দিন। পুরো নাম মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী। পিঠে সামান্য বাঁক ধরেছে, কিন্তু পায়ে এখনো তারুণ্যর গতি। তিনি একজন সংবাদপত্র বিক্রেতা-যাদের আমরা সহজ ভাষায় বলি ‘হকার'। কোনো বিলাসবহুল উপাখ্যান নয়। তাঁর জীবনকাহিনি মূলত প্রতিদিনের লড়াই, সততা এবং নিয়মানুবর্তিতার এক জীবন্ত গল্প। ভোর ৬টার চেনা সাইকেল ও চিরচেনা ব্যস্ততা। চোখ রগড়াতে রগড়াতে শাহজাহান পাটোয়ারী যখন সাইকেলটা নিয়ে বের হন, তখন রাস্তায় প্রকৃতির ক্ষীণ আলো ছাড়া আর কিছুই থাকে না। তাঁর গন্তব্য স্থানীয় সংবাদপত্রের এজেন্টের অফিস। সেখানে গিয়েই শুরু হয় আসল ব্যস্ততা-জাতীয়, আঞ্চলিক ও বিনোদনমূলক পত্রিকাগুলো বাছাই ও ভাঁজ করা, ভেতরে বিজ্ঞপ্তির কাগজ বা সাপ্লিমেন্টগুলো ঝটপট ঢুকিয়ে নেওয়া এবং কোন এলাকায় কোন বাড়িতে কোন পত্রিকা যাবে, তা মুখস্থ রেখে নিখুঁতভাবে বান্ডিল সাজানো। ঠিক সকাল ৬টা। ভোরের আলো ফোটার সাথে সাথেই সাইকেলের ক্যারিয়ারে পত্রিকার বোঝা বেঁধে প্যাডেল চাপতে শুরু করেন তিনি। রোদ-বৃষ্টি কোনো কিছুই তাঁর এই যাত্রাকে থামাতে পারে না। এক গাল হেসে শাহজাহান পাটোয়ারী বলেন, "মানুষ সকালে উঠে চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকা না দেখলে দিনটাই শুরু করতে পারে না। তাই আমারও বসে থাকার উপায় নেই।" তবে বর্ষাকালে কষ্টের সীমা থাকে না তাঁর। এক হাতে ছাতা, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল, আর প্লাস্টিকের চাদর দিয়ে পরম যত্নে ঢাকা থাকে কাগজের বান্ডিল। নিজের শরীর ভিজলেও পত্রিকার একটি পাতাও যেন না ভিজে-এটাই থাকে তাঁর প্রধান চিন্তা। আবার তীব্র গরমে যখন পিচঢালা রাস্তা থেকে আগুন ওড়ে, তখনও ক্লান্তিহীনভাবে তিনি বহুতল ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন পত্রিকা পৌঁছে দিতে। জীবনের কঠিন সমীকরণ ও দুই চাকার চালকের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ইক্ষাদাসপুর গ্রামে হলেও, প্রায় ১৮ বছর ধরে জীবিকার টানে শাহজাহান পাটোয়ারী সপরিবারে বসবাস করছেন ঢাকার দোহারের জয়পাড়া বাজারে—একটি ভাড়া করা টিনের ঘরে। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। বড়ো মেয়ের বিয়ে দিয়েছেন। মেজো মেয়েটি শত কষ্টের মাঝেও আইএ ফাইনাল পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়েটি পড়ে তৃতীয় শ্রেণিতে। এই বড়ো পরিবারটির টানাপড়েন সামলাতে সকাল থেকে দুপুর পর্যন্ত সাইকেল নিয়ে মাইলের পর মাইল ছুটে চলেন তিনি। কিন্তু দিনশেষে এই হাড়ভাঙা খাটুনি থেকে খরচ বাদে তাঁর মাসিক আয় হয় মাত্র ১১ হাজার টাকার মতো। জীবন যুদ্ধে বর্তমান বাজারের আগুনমূল্যের এই সময়ে সামান্য ১১ হাজার টাকায় সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে পরিবারকে টিকিয়ে রাখতে দুপুরের পর অন্য কাজে যুক্ত হন তিনি। ক্লান্তি ভুলে বিকেলে কাজ করেন একটি মসজিদের পরিচর্যার। সেখান থেকে মাসে আসে আরও ৫ হাজার টাকা। দুইয়ে মিলিয়ে ১৬ হাজার টাকার এই সামান্য পুঁজিতেই চলে এক মধ্যবিত্ত বাবার নীরব দীর্ঘশ্বাসের সংসার। আয়ের উৎস মাসিক আয় সংবাদপত্র বিক্রি (হকার) ১১,০০০ টাকা, মসজিদের পরিচর্যা ৫,০০০ টাকা, মোট আয় ১৬,০০০ টাকা। এই জীবন যুদ্ধে শাহজাহান পাটোয়ারীর জন্য মোটেও সহজ ছিল না। ২০১৮ সালে হঠাৎ একটি স্ট্রোক তাঁর শরীরের স্বাভাবিক গতি কেড়ে নেয়। স্ট্রোকের পর থেকে একনাগাড়ে দীর্ঘক্ষণ সাইকেলের প্যাডেল চাপতে শরীর আর সায় দেয় না, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু ঘরে ক্ষুধার্ত মুখ আর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই শারীরিক কষ্টকে তুচ্ছ জ্ঞান করেই প্যাডেল চেপে যাচ্ছেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে শাহজাহান পাটোয়ারী জানান, ডিজিটাল স্ক্রিনের ভিড়ে কাগজের পত্রিকার চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন আর আগের মতো মুদ্রিত পেপার কিনে পড়তে চায় না। আর এর সাথে সাথে সংকুচিত হয়ে আসছে এই প্রবীণ হকারের রুটি-রুজির পথও। মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী কেবল একজন হকার নন, তিনি আমাদের সমাজের সেই নীরব লড়াকু বাবাদের একজন-যাঁরা নিজেরা ক্ষয়ে গিয়েও সন্তানদের আগলে রাখেন বটবৃক্ষের মতো। প্রযুক্তির জোয়ারে হয়ত কাগজের পত্রিকার পাতা ওলটানোর দিন ফুরিয়ে আসছে, কিন্তু শাহজাহান পাটোয়ারীর মতো মানুষদের সততা ও ত্যাগের গল্পগুলো কখনো পুরোনো হওয়ার নয়। এই নিঃশব্দ নায়কদের জীবনযুদ্ধ সমাজকে বারবার মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের নাম-‘সংসার চালানো’।

Tanin Piash Chowdhury
4 Views · 5 months ago

⁣স্টাফ রিপোর্টার
ম: তানিন পিয়াস চৌধুরী
তাং: ২২/০৬/২৬ সোমবার

নিউজ হেডলাইন: নড়াইল এর নড়াগাতি থানার কাচারী বাড়ি মাঠ প্রাঙ্গনে ১০ দিন ব্যাপী শিশু মেলার আজ নবম দিন। জমকালো আয়োজনে পালিত হল সংস্কৃতি অনুষ্ঠান।

নড়াইল নড়াগাতি থেকে
তানিন পিয়াস চৌধুরী
দি আই নিউজ বিডি সংবাদ।

Estiak Ahmed Shihab
4 Views · 5 months ago

⁣লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি

⁣বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন ও আহত ২ জনের পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Akhter Hossain
4 Views · 5 months ago

⁣"নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগুলো নীরব।
ডব্লিউ রহমান জুট মিল ও স্টার আলকায়েদ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পড়েছেন বেকারত্বের অভিশাপে। কর্মহীন হয়ে পড়েছেন নৌকার মাঝিরাও।
দিন কাটছে অনিশ্চয়তায়। সংসারে নেমে এসেছে দুর্ভোগ। অনেক পরিবারে বন্ধ হওয়ার পথে সন্তানদের লেখাপড়া।
নদীর বুকে ভাসছে নৌকা, কিন্তু মাঝিদের চোখে ভাসছে হতাশা আর ভবিষ্যতের শঙ্কা।
চাঁদপুরের এই জনপদের মানুষ এখন অপেক্ষায়—কবে আবার মিল খুলবে, কবে ফিরবে কর্মচাঞ্চল্য, আর কবে ঘুরে দাঁড়াবে তাদের জীবন।"

Tanin Piash Chowdhury
4 Views · 5 months ago

নড়াইল জেলার নড়াগাতি থানার কাচারী বাড়ি মাঠ প্রাঙ্গনে ১০ দিন ব্যাপী শিশু মেলায় আই পি এস এর ব্যাটারি চুরি করে চোর ধরা পড়ে যায়।

JESAI MURMU
4 Views · 5 months ago

পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

⁣জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের 'বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের’ প্রতিবাদে সাতক্ষীরা জেলা ওলামা দলের মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন- সাতক্ষীরার বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা।

Rakibul Islam
4 Views · 5 months ago

⁣সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Estiak Ahmed Shihab
4 Views · 4 months ago

দিন বা রাতের যে কোন সময়, নাটোরের লালপুর থানার যেকোনো জায়গায়, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদকের আড্ডাস্হল, ইমো হ্যাকিং এর আসর , জুয়ার আসর সহ সন্দেহভাজন সকল জায়গায় চলছে নাটোরের লালপুর থানা পুলিশের আকস্মিক অভিযান।

Nazrul Islam
4 Views · 4 months ago

নিজস্ব প্রতিবেদক

Md Anisur Rahman
4 Views · 4 months ago

⁣শরীফ ওসমান হাদী: সংগ্রামী এক তরুণ নেতার জীবনকথা
শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী) ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠির নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ধর্মীয় ও শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে ওঠেন। ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসায় তার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। �
Wikipedia +1
শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি আলোচনায় আসেন এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তার বক্তব্য, সংগঠক ভূমিকা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি তরুণদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। �
Prothomalo +1
আজ ৩০ জুন তার জন্মদিন। অল্প সময়ের জীবনে ওসমান হাদী যে রাজনৈতিক সক্রিয়তা ও সামাজিক ভূমিকার পরিচয় দিয়েছেন, তা তার অনুসারী ও সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। �
Shaheed Osman Hadi Archive
জন্মদিনে শ্রদ্ধা ও স্মরণ— তরুণ প্রজন্মের কাছে ওসমান হাদীর জীবন ও কর্ম অনুপ্রেরণার উৎস হয়ে

Abu Rayhan
4 Views · 4 months ago

“আমরা জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য বিএনপি করি” — এমপি সাদিক রিয়াজ

দিনাজপুরের বিরল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী বলেছেন, “আমরা জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য বিএনপি করি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।” #বিএনপি #আলহাজ্বসাদিকরিয়াজপিনাকচৌধুরী
#দিনাজপুর-২

Munim Hossain Khandker Protik
4 Views · 4 months ago

⁣আজ
লালমনিরহাট ডায়াবেটিস সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসাদুল হাবিব দুলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন।

ডায়ালাইসিস সেন্টারের উদ্ভোদনের পর তিনি
সাংবাদিকদের জনান, দেশের স্বাস্থ্য খাত এক একদম ভেঙ্গে পড়েছে। বিশেষ করে সবকারী হাসপাতাল
গুলোতে রোগীর সেবাটা একবারে নিম্নমানের। এ সময় তিনি আওে বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে বাজেটে যে বরাদ্দ রেখেছে। নতুন পরিকল্পনার মাধ্যমে
দায়িত্ববান ব্যাক্তিকে সঠিক জায়গায় পদায়ন করতে পারি, তাহলে দীর্ঘদিনের কষ্ট কিছুটা
কেটে উঠবে। আপনারা জানেন যে ডায়ালাইসিস এর ক্ষেত্রে ডায়ালিসিসের ক্ষেত্রে হার্টের
রিং পরানোর ক্ষেত্রে বাজেটে এবার আর্থিক বরাদ্দ রেখেছে এক্ষেত্রে কিছু গরিব মানুষ কিছুটা
সহযোগীতা পাবে

সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক একেএম এম মমিনুল হক,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম, ডাক্তার এবিএম মোবাশ্বের আলম।

Shazzadul Alam Khan
4 Views · 4 months ago

⁣ভালুকায় 'রহমানিয়া এন্টারপ্রাইজ' এর উদ্বোধন

⁣সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (০৪ জুলাই '২৬) সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার




Showing 432 out of 433