I migliori video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
I migliori video
আলোকিত
লালমনিরহাট গড়ার লক্ষে বর্নাঢ্য র্যালি
আলোকিত
লালমনিরহাট গড়ার প্রত্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ
আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বর্নাঢ্য ও বিশাল র্যালি এম.টি হোসেন ইনস্টিটিউট হতে শুরু হয়ে শহরের মিশন
মোড় এলাকায় শেষ হয়।
আলোকিত লালমনিরহাট
গড়ার প্রত্যয়ে, মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে সমাজে সচেতনতা, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষে
নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নাটোরের বড়াইগ্রামে সুপারির খোসা ছাড়িয়ে স্বাবলম্বী শত শত নারী, তবু মিলছে না ন্যায্য মজুরি
আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই
আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত
জেলা প্রতিনিধি,বরগুনা।।
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে র্যালি, আলোচনাসভা, গাছের চারা বিতরন ও স্বল্প সুদে ঋণ বিতরন কার্যক্রমের মধ্যে দিয়ে সোমবার আমতলী উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা, গাছের চারা ও ঋণ বিতরন ও উন্নয়ন ও অগ্রযাত্রার উপর প্রমান্য চিত্রি প্রদর্শন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবির আমতলী উপজেলা কর্মকর্তা মো. ফিরোজ আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, পৌরবিএনপির সভাপতি মো. কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মামুন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিআরডিবির উপকারভোগী সদস্য ফাতেমা বেগম, ক্ষুদ্র উদ্যোক্তা মো. সাঈদুর রহমান প্রমুখ। সভা শেষে উপকারভোগী সদস্যদের মধ্যে স্বল্প সুদে সাড়ে ৪লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। উপকার ভোগী সদস্যদেও হাতে আনুষ্ঠানিক ভাবে ঋণ বিতরনের তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন জেলা প্রশাসক কাউসার আজিজ
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
রাজনগরে চৌকস তদন্তে উন্মোচিত ‘নিখোঁজ’ নাটক,পুলিশের জিজ্ঞাসাবাদে তথ্য উদঘাটন!
সঞ্জয় মালাকার, রাজনগর,মৌলভীবাজার :
ঘাতক স্বামী প্রথমে দাবি করেছিলেন, স্ত্রী সৌদি আরবে চলে গেছেন। পরে সেই বক্তব্যের অসঙ্গতি ধরা পড়ে রাজনগর থানার এসআই (নিঃ) অরূপ সরকারের সূক্ষ্ম তদন্তে। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বামী আলমগীর হোসেন। বেরিয়ে আসে প্রায় ১৯ দিন ধরে ‘নিখোঁজ’ হিসেবে প্রচার করা এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিজ বসতবাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় স্ত্রী জায়েদা বেগমের (৩৮) মাটিচাপা মরদেহ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নিহতের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) অরূপ সরকার।
তদন্তের অংশ হিসেবে ৫ জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। প্রথমে আলমগীর দাবি করেন, তার স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে বক্তব্যে অসঙ্গতি, তথ্যের গরমিল এবং বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণ বিশ্লেষণ করে এসআই অরূপ সরকারের সন্দেহ আরও দৃঢ় হয়। পরে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর হত্যার কথা স্বীকার করেন।
স্বীকারোক্তিতে তিনি জানান, গত ১৭ জুন রাতে এক সহযোগীকে নিয়ে স্ত্রী জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।
সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামীসহ দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামগঞ্জ স্টেশন রোডে যত্রতত্র ময়লা-আবর্জনা: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক, গৌরীপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার স্টেশন রোডের ওপর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা ব্যস্ততম এই সড়কের ওপর ফেলা বর্জ্যের স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ ফলে ওই এলাকা দিয়ে যাতায়াত করাই এখন দায় হয়ে পড়েছে
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই স্টেশন রোড দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন রেল স্টেশন, বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আসার প্রধান সড়ক হওয়ায় এটি সবসময়ই জনাকীর্ণ থাকে কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের একটি বড় অংশ জুড়ে বাজারের ময়লা ও গৃহস্থালির বর্জ্য ফেলা হচ্ছে কোনো নির্দিষ্ট ডাস্টবিন বা বর্জ্য অপসারণের সঠিক ব্যবস্থা না থাকায় দিন দিন এই আবর্জনার স্তূপ বড় হচ্ছে
সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর ময়লা-আবর্জনা পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে সামান্য বৃষ্টি হলেই ময়লা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও নরকীয় করে তোলে নাক-মুখ চেপে কোনোমতে পথ চলছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, সড়কের ওপর এভাবে ময়লা ফেলার কারণে একদিকে যেমন বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা জীবাণুবাহিত রোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও তা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না
এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্টেশন রোডের ওপর ময়লা ফেলা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হোক জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ
চাঁদপুরজুড়ে আজ সারাদিন ধরে চলছে টানা বৃষ্টি সকাল থেকেই আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা, আর থেমে থেমে থেকে শুরু করে অনেক সময় ভারী বৃষ্টিতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত
টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা বৃষ্টির কারণে অনেক এলাকায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হচ্ছে
অন্যদিকে, মেঘনা নদী ও আশপাশের নদীপথে বৈরী আবহাওয়া বিরাজ করায় নৌযান চলাচলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে
সকাল থেকে গুরি গুরি বৃষ্টি পড়ছে, তীব্র তাপদহ একটু বৃষ্টি, শীতলতা
বান্দরবানের বৃষ্টিপাতের অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত পানি লেভেল বাড়ছে এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে সকাল হতে হতে বিভিন্ন এলাকায় পানি উঠে যাবে বর্তমানে ইসলামপুর, শেরেবাংলা নগর, আর্মি পাড়া, ওয়াপদা ব্রিজ এলাকা প্লাবিত হয়ে গেছে
ইসলামপুর এলাকা
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত ৭০ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত) মারা গেছেন মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয় প্রায় ২৫ বছর আগে ট্রেনে চড়ে এই স্টেশনে আসার পর থেকে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়েছিলেন এই বাক্প্রতিবন্ধী বৃদ্ধা স্টেশনের প্ল্যাটফর্ম ও দোকানপাট পরিষ্কার করে এবং যাত্রীদের সহায়তায় তিল তিল করে তিনি প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে সেই টাকা দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে গুরুতর আহত করে টাকা লুটে নেয় ঘটনাটি জানাজানির পর উপজেলা প্রশাসন ও স্থানীয়রা তার চিকিৎসার দায়িত্ব নিলেও শেষ রক্ষা হলো না রায়পুরার ইউএনও মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামদাস ধনীরাম বলদিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার (৮ জুলাই) দুপুর ২টা এ দুর্ঘটনা ঘটে
৫ আগস্টের পর পৌর টোল বন্ধ থাকলে এখন কেন আদায় করা হচ্ছে?
বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে নাছিমা আক্তার: চৈক্ষ্যং ইউনিয়নের ৩ ওয়ার্ডে ত্রাণ বিতরণ
আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকার রাস্তার পানি কমতে শুরু করেছে
বরিশাল যাওয়ার পথের মুহুর্ত
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল এলাকায় সোমবার (১৩ জুলাই '২৬) বিকেলে তারা অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গতদের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ক এবং বিদ্য
বান্দরবান, ১৫ জুলাই ২০২৬ (বুধবার): চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে
বুধবার সকালে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা আমবাগান এলাকায় মারমা, তঞ্চংগ্যা, ত্রিপুরা ও বড়ুয়া জাতিগোষ্ঠীর পাশাপাশি পাহাড়ে বসবাসরত বাঙালি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গতদের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি সংরক্ষিত মহিলা আসনের এম,পি জেলা প্রশাসক, এস,পি সহ সরকারি আধা সরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ
ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পাশে থেকে দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় উপস্থিত ব্যক্তিরা সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন