أحدث مقاطع الفيديو | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

أحدث مقاطع الفيديو

Md Shahjalal Masim
32 Views · ago 2 years

লালপুর উপজেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Md Shahjalal Masim
14 Views · ago 2 years

লালপুর উপজেলায় বিএনপির উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Md Yousuf
39 Views · ago 2 years

অদ্য সকাল ১১ ঘটিকায় , অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা জেলার বাবুর হাটে। আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী ও রুহুল আমিন খলিফা ভূমি দস্যু হিসেবে পরিচিত।
কথায় কথায় মানুষকে মেরে ফেলা হুমকি ও কথা বলে।

উক্ত ভূমি দস্যু কে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এলাকাবাসী।

Sabbir Hossain
16 Views · ago 2 years

⁣কি নিষ্পাপ চেহারা কি নিষ্পাপ চাহুনি।
আল্লাহ আপনি মাসুম বাচ্চাদের রক্ষা কর।
🤲🤲🤲

ShahidulIslamkhokan
48 Views · ago 2 years

⁣মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

শহিদুল ইসলাম খোকন :
ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘ ১৭বছর পর মুক্ত বাতাসে কোন ধরনের দুশ্চিন্তা ছাড়াই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের এবারের ঈদ ছিল এক ব্যতিক্রমধর্মী উৎসবের। সেই সুবাদে ঈদ পরবর্তীতে নিজ এলাকা মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
উপজেলার খন্দকার কান্দি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন মরহুম নুরুল হুদার কবর জিয়ারতের পর রাত ৯টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার, বাগানবাড়ি বাজার, মান্দারতলী, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় মাঠে, মিঠুরকান্দি চৌরাস্তা, দাসের বাজার, ব্রাহ্মণ চক, আলীপুর বাজার, কৃষ্ণপুর চৌরাস্তা বাজার, সুজাতপুর বাজার, ইসলামাবাদ, টরকী বাজার এবং সাহেব বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তানভীর হুদা বলেন, বিগত স্বৈরাচার সরকার তাদের ১৭ বছরের শাসনামলে এ দেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার সনদই হচ্ছে এই ৩১ দফা, যা বাংলাদেশের মুক্তির সনদ।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে এবং দেশের বাইরে বসে বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় মতলবে বিএনপি নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন তানভীর হুদা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ইউনিটের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসরাফিল প্রমুখ।

মিনহাজুল বারী
40 Views · ago 2 years

⁣বগুড়া সোনাতলায় কাঁধে জোয়াল তুলে নিয়ে টানছেন তেলের ঘনি

ShahidulIslamkhokan
44 Views · ago 2 years

⁣


মতলবে গৃহবধূ রুনার হত্যাকারীর
বিচারের দাবীতে মানববন্ধন


শহিদুল ইসলাম খোকন : চাঁদপুরের মতলব উত্তরে রুনা আক্তার হত্যাকারীদের গ্রফতার এবং বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার ২রা এপ্রিল দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের ডাকুরকান্দি (রসুলপুর) গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স দাখিল মাদ্রাসা থেকে বের করে ঢাকা-মতলব আঞ্চলিক মহাসড়কের রসুলপুর কাজীবাড়ী,
বারোহাতিয়া,সাহেব বাজার পর্যন্ত গিয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন - নিহত রুনা আক্তারের মা মিলন নেছা, ভাই শরীফ হোসেন ভূইয়া, ভাবি রোকেয়া বেগম, ফাতেমা বেগম, বান্ধবী ফাতেমা মুন্নী প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রায় ৬ মাস আগে ডাকুরকান্দি গ্রামের রফিকুল ইসলাম ভূইয়ার মেয়ে রুনা আক্তারের সাথে একই ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের শামসুল হক মোল্লার ছেলে হাকিম মোল্লার সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই হাকিম মোল্লা রুনার সাথে খারাপ আচরন করে আসছে। তারই সূত্র ধরে ৩১ মার্চ সকালে স্বামী হাকিম মোল্লা পরিকল্পিতভাবে রুনাকে হত্যা করে ফ্যানের সাথে জুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল।
আমরা চাই খুনি হাকিম মোল্লাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক। নিহত রুনার মা বলেন, ঈদের দিন আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে যেন ফাঁসিতে জুলানো হয়। ভাবি রোকেয়া বেগম বলেন, আমার নিষ্পাপ ননদের হত্যাকরীদের দৃষ্টিান্তমূলক বিচার চাই। বান্ধবী ফাতেমা মুন্নী বলেন, আমার বান্ধবীর হত্যাকারী হাকিম মোল্লাকে অতি দ্রুত গ্রেফতার না করলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।
এসময় এলাকার শতশত নারী-পুরুষসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক জানান, এ বিষয়ে নিহত রুনার ভাই শরীফ হোসেনে বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বামী হাকিম মোল্লা পলাতক রয়েছে।

উল্লেখ্য গত ৩১ মার্চ সকালে গৃহবধূ রুনাকে হত্যা করে ফ্যানের সাথে ওড়না বেধে জুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঘটনারপর থেকে ঘাতক স্বামী হাকিম মোল্লা গাঢাকা দিয়েছে।

ছবি ক্যাপশন: গৃহবধূ রুনা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।


শহিদুল ইসলাম খোকন
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
তারিখ ০৩/০৪/২৫ ইং
মোবাইল -০১৮২৪০২৯৬০৮

Shah monir Hossen
24 Views · ago 2 years

⁣ধর্মপাশা উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহার মাঠে ৮টি গ্রামের মানুষ একত্রিত ভাবে ঈদ-উল-ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়।

Kader Sk
46 Views · ago 2 years

বাগেরহাট ফকিরহাট লাল চন্দ্রপুরগ্রামে প্রতিপক্ষের হামলা

Kader Sk
15 Views · ago 2 years

বাইক এক্সিডেন্ট

Akm Kaysarul Alam
66 Views · ago 2 years

⁣প'রকী'য়া করতে গিয়া স্বামীর হাতে স্ত্রী ধরা খেয়ে যা বললেন

Md Rejaul Karim
58 Views · ago 2 years

বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বাঙালি নদীর উপর নির্মিত জোড়গাছা ব্রিজের নিচে তৈরি হয়েছে ঐতিহ্যবাহী জাফলং এর মত মিনি জাফলং পর্যটন কেন্দ্র। এখানে পানির প্রপাত দেখতে ভিড় জমাচ্ছে হাজার হাজার দর্শনার্থী।উপচে পড়া ভিড়,এযেন এক পর্যটন মেলা।

Tanjim Ahmed Ahmed
826 Views · ago 2 years

⁣ হবিগঞ্জের সাতছঁড়িতে ভয়াবহ দূঘর্টনা

Nazrul Islam
1,388 Views · ago 2 years

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে বিকেল গড়াতেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করতে অনেকেই সমুদ্রের কিনারে জড়ো হয়েছেন। কেউ ফুটবল খেলে ব্যস্ত, আবার কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে মগ্ন।

সমুদ্রের শীতল বাতাস ও নান্দনিক পরিবেশ স্থানীয়দের জন্য হয়ে উঠেছে অবসর কাটানোর আদর্শ স্থান। পর্যটকদের পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীরাও এখানে ভিড় করছেন, যা সৈকতকে করে তুলেছে প্রাণবন্ত।

স্থানীয়রা জানান, কুতুবদিয়ার সৈকতের নির্মল পরিবেশ ও নিরাপত্তা তাদের নিয়মিত আসতে উৎসাহিত করে। তবে, তারা সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখারও অনুরোধ জানিয়েছেন।

সন্ধ্যা নামতেই ধীরে ধীরে কমতে শুরু করে ভিড়। তবে প্রকৃতির অমূল্য সৌন্দর্য উপভোগ করতে আগামী দিনেও এখানে ভিড় বাড়বে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা।

Md Mehedi Hasan
8,698 Views · ago 2 years

⁣টোলারবাগ, মিরপুর-১, ঢাকা -১২১৬, টোলারবাগে মাদক এবং ইভটিজিং এ বিস্তৃত , অতিষ্ঠ নারী-সমাজ।।


প্রতিবেদক: মোঃ মেহেদী হাসান, ঢাকা মহানগর

মিনহাজুল বারী
4,621 Views · ago 2 years

⁣বগুড়া সোনাতলায় বিরল চর্ম রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেছে কাবিল উদ্দিন

shahadat Munsy
8,559 Views · ago 2 years

⁣কচুয়ার সাচার ও আশ্রাফপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শাহাদাত হোসেন মুন্সীঃ ১ এপ্রিল মঙ্গল বার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউনিয়নে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুুল ইসলাম বুলবুল, কচুয়া হতে এমপি পদপ্রার্থী মাওলানা আবু নসর আশরাফি, মাস্টার সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ১২নং চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মাসুম বিল্লাহ মাদানী ও সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি মাওলানা মনির হোসাইন হেলালী প্রমুখ।

Sumon Hawlader
1,014 Views · ago 2 years

⁣নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান সড়কে দাপিয়ে বেরাচ্ছে লোকাল সার্ভিস

Mehedi Hasan
2,405 Views · ago 2 years

⁣⁣⁣মাদারীপুরে হাজার অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদারীপুর প্রতিনিধি , মেহেদী হাসান ছবি তুলেছেন রাসেল তালুকদার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদারীপুর প্রতিনিধি , ছবি তুলেছেন রাসেল তালুকদার

Akm Kaysarul Alam
9,970 Views · ago 2 years

⁣তুষভান্ডার কেন্দ্রীয় ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত




Showing 440 out of 441