Эксклюзивный | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Эксклюзивный

Md. Nezam Uddin
11 Views · 7 months ago

ঢাকা চট্টগ্রাম সোনার বাংলা ট্রেনে সকালে মনোরম দৃশ্য ধরা পড়ে

A M Abdul Wadud
31 Views · 8 months ago

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত
এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বঘোষিতভাবে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে মঞ্চে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় মঞ্চের সামনে রাখা শতাধিক চেয়ার ভাঙচুর করা হয় এবং অনুষ্ঠানস্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মাওলানা রেজাউল করিম পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছেন উভয় দলের প্রার্থীরা। জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে জামায়াতের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরুর আগেই হামলার প্রস্তুতি নিয়ে তারা সংঘর্ষে জড়ায়, এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চেয়ার বসানোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবি ডাকুয়া
13 Views · 9 months ago

⁣‎ম.ম.রবি ডাকুয়াঃ

‎বাগেরহাটের মোংলায় ঐতিহ্যবাহী সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের শুরু হয়েছে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৬।

‎উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীডা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার, শারমিন আক্তার সুমি।

Belhaj Badhon
41 Views · 9 months ago

⁣মনে কি পড়ে সেই সোনালী দিনগুলোর কথা...?

Mahdi Hasan
37 Views · 9 months ago

⁣আজ ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকা পরিস্কার করেছেন সিটি করপোরেশনের শতাধিক কর্মী। জনগণের ট্যাক্সের টাকাতেই এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। অথচ বিএনপির আমিনুলসহ কয়েকজন নেতা সূর্য উঠার বেশ কয়েক ঘন্টা পর কোট-স্যুট পড়ে গিয়ে সিটি কর্পোরেশনের কর্মীদের স্তূপ করে রাখা ময়লার সাথে কয়েকটা ছবি আর ভিডিও ফুটেজ নিয়ে নিজেরা পরিস্কার করেছে বলে মিথ্যাচার করলো। এদের পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে এই মিথ্যাচারের ওপর।

Mahdi Hasan
495 Views · 9 months ago

⁣তারেক রহমানকে সংবর্ধনা দিতে গিয়ে ৩০০ ফিট ময়লা আবর্জনা নোংরা দিয়ে ডাস্টবিন বানিয়ে রেখে গিয়েছে BNP'র নেতাকর্মীরা, দুর্গন্ধে রাস্তা দিয়ে যেতে না পেরে জনদুর্ভোগে পড়েছে ছাত্র জনতা।

Juwel Hossain
28 Views · 10 months ago

⁣তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আসছে বিশেষ সাক্ষাৎকার
.
#tarique_rahman | #bnp | #mirzamostofa

Md Sahadat Hossain
56 Views · 10 months ago

⁣#রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, মানসম্পন্ন খাবার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দুধ, মাংস, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ নানা জাতের প্রাণী অংশ নেয়। খামারিরা তাদের পালনকৃত উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন। আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও খামারিদের উৎসাহ দিতে আয়োজিত এ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।

সার্বিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহকে ঘিরে রাণীশংকৈলে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

M Rasel Ahmed
42 Views · 11 months ago

⁣বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ম্যাটস ইনস্টিটিউটটা চালু হলে আমাদের এলাকার ছেলে-মেয়েরা চিকিৎসা বিষয়ে পড়ার বড় সুযোগ পেতো। দীর্ঘদিন বন্ধ থাকায় অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই সরকার দ্রুত এটি চালু করুক।

Alamin hosen suvo
27 Views · 11 months ago

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকা দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান এর সৌজন্যে আমিনবাজার ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প, নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা নিচ্ছে সাধারণ জনগ।




Showing 3 out of 4