close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Up next

কক্সবাজারের উন্নয়ন এ টুরিস্ট পুলিশ এর এস পি আপেল মাহমুদ এর সাফল্য eaynewsbd cox

4 Views· 08/03/26
Mahamud Mithu
Mahamud Mithu
9 Subscribers
9

⁣কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে, অতিরিক্ত ডিআইজি,সুপার নিউমারারি, আপেল মাহমুদ, পর্যটন খাতের শৃঙ্খলা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে, উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। নগরীর নিরাপত্তা ও শৃঙ্খলায় ব্যাপক পরিবর্তন এনেছেন। অপরাধ দমন থেকে শুরু করে মানবিক সেবা, প্রতিটি ক্ষেত্রেই, ট্যুরিস্ট পুলিশ বাহিনীর তৎপরতায় প্রশংসিত হয়েছেন তিনি । তার নেতৃত্বে পর্যটন জোনে অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে । তার প্রধান সাফল্য ও অবদান সমূহ হলো, অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে, অপরাধী সিন্ডিকেট নির্মূল, হোটেল মোটেল জোন ও সৈকত এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান তার । অবৈধ ব্যবসা বন্ধ,স্পা সেন্টার ও হোটেলের আড়ালে চলা অসামাজিক কার্যকলাপ ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করেছেন। হটলাইন ও রেসপন্স টিম পর্যটকদের দ্রুত সেবা দিতে হটলাইন, কুইক রেসপন্স টিম এবং মোবাইল পেট্রোল ইউনিট চালু করেছেন। পর্যটক সেবা ও মানবিক কার্যক্রম এর আওতায়, হারিয়ে যাওয়া শিশু উদ্ধারে, তার নির্দেশে পরিচালিত অভিযানে,দুই শো বাহাত্তর জনের ও বেশি শিশুকে উদ্ধার করে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । পর্যটকদের হয়রানি প্রতিরোধ, কিট কট ব্যবসায়ী বা পর্যটন সংশ্লিষ্টদের দ্বারা পর্যটক হয়রানি রোধে জিরো টলারেন্স, নীতি ঘোষণা এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করেছেন ।

Show more

 0 Comments sort   Sort By


Up next