কক্সবাজারের উন্নয়ন এ টুরিস্ট পুলিশ এর এস পি আপেল মাহমুদ এর সাফল্য eaynewsbd cox
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে, অতিরিক্ত ডিআইজি,সুপার নিউমারারি, আপেল মাহমুদ, পর্যটন খাতের শৃঙ্খলা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে, উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। নগরীর নিরাপত্তা ও শৃঙ্খলায় ব্যাপক পরিবর্তন এনেছেন। অপরাধ দমন থেকে শুরু করে মানবিক সেবা, প্রতিটি ক্ষেত্রেই, ট্যুরিস্ট পুলিশ বাহিনীর তৎপরতায় প্রশংসিত হয়েছেন তিনি । তার নেতৃত্বে পর্যটন জোনে অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে । তার প্রধান সাফল্য ও অবদান সমূহ হলো, অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে, অপরাধী সিন্ডিকেট নির্মূল, হোটেল মোটেল জোন ও সৈকত এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান তার । অবৈধ ব্যবসা বন্ধ,স্পা সেন্টার ও হোটেলের আড়ালে চলা অসামাজিক কার্যকলাপ ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করেছেন। হটলাইন ও রেসপন্স টিম পর্যটকদের দ্রুত সেবা দিতে হটলাইন, কুইক রেসপন্স টিম এবং মোবাইল পেট্রোল ইউনিট চালু করেছেন। পর্যটক সেবা ও মানবিক কার্যক্রম এর আওতায়, হারিয়ে যাওয়া শিশু উদ্ধারে, তার নির্দেশে পরিচালিত অভিযানে,দুই শো বাহাত্তর জনের ও বেশি শিশুকে উদ্ধার করে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । পর্যটকদের হয়রানি প্রতিরোধ, কিট কট ব্যবসায়ী বা পর্যটন সংশ্লিষ্টদের দ্বারা পর্যটক হয়রানি রোধে জিরো টলারেন্স, নীতি ঘোষণা এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করেছেন ।
