কুতুবদিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পা ভাঙলেন স্বাস্থ্য কর্মকর্তা
কুতুবদিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পা ভাঙলেন স্বাস্থ্য কর্মকর্তা
0
0
27 Views·
20/04/26
কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা আহত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান পা ভেঙে আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্ব দিক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হতে পারে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
もっと見せる
0 コメント
sort 並び替え
