পাঁচ দল নিয়ে জামালচরে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট শুরু

下一个

পাঁচ দল নিয়ে জামালচরে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট শুরু

4 Views· 16/10/26
Shahidul islam Sharif
0
在

⁣পাঁচ দল নিয়ে জামালচরে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট শুরু

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

দোহার উপজেলার জামালচর গ্রামে নেই কোনো নির্ধারিত ফুটবল মাঠ। চারপাশে শস্যখেত, আর সেই ক্ষেতের একাংশেই ফুটবলকে ঘিরে স্বপ্ন বুনছেন স্থানীয় তরুণেরা। পেশাদার মাঠ কিংবা আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও, খেলাধুলার প্রতি ভালোবাসা আর ক্রীড়ামনস্ক মানসিকতা থেকে তাঁরা আয়োজন করেছেন ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর। তাঁদের এই উদ্যোগ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের মাঠমুখী করার এক আন্তরিক প্রয়াস।
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামে শুরু হয়েছে ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর (সেশন-১)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় জামালচর তালতলা স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্‌বোধন করা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পর জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়।
টুর্নামেন্টের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্‌বোধন করেন সাবেক ব্যাংকার ও স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মোশারফ, জামাল, লিপন খান সহ স্থানীয় ফুটবল প্রেমী। উদ্‌বোধনী খেলায় গোল শূন্য ড্র হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্‌বোধনী দিনে মাঠে মুখোমুখি হয় প্যানথম এফসি ও ব্লু টাইটান। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল উৎসাহ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, প্রাইম ফোর্স, এস এ লায়ন, এলিট লিজেন্ড, ব্লু টাইটান ও প্যানথম এফসি।
স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকেরা আশা করছেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বড়ো পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করা সম্ভব হবে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个