গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

下一个

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

8 Views· 04/07/26
Abu Rayhan
Abu Rayhan
订户
0
在 政治

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি দিনাজপুরের বড় মাঠ সিএমবি মোড় থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, মুন্সিপাড়া মডার্ন মোড়, লিলির মোড় অতিক্রম করে বাহাদুরবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন অধ্যক্ষ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ড. এনামুল হক, রাজিবুর রহমান পলাশ, সিরাজুস সালেহীন, কামরুল হাসান রাসেল, ইমরুল কায়েস রুপম, একরামুল হক আবিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

显示更多

 0 注释 sort   排序方式


下一个