দোহারে বৃক্ষরোপণ ও উন্নয়নকাজে মাঠে ঢাকা-১ আসনের এমপি খন্দকার আবু আশফাক

הבא

দোহারে বৃক্ষরোপণ ও উন্নয়নকাজে মাঠে ঢাকা-১ আসনের এমপি খন্দকার আবু আশফাক

5 Views· 20/06/26
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
מנויים
0
ב

⁣সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহারে ‘দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দোহার উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ২০ জুন (শনিবার) সকালে দোহারের বোয়ালিয়া ডাইয়ারকুম বটতলা-টিকরপুর সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্‌বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উদ্বোধন কালে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক এমপি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।"
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে একই দিনে দোহারের কয়েকটি স্থানে গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দোহার উপজেলার সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার থানার অফিসার ইন চার্জ আবু বকর সিদ্দিক, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সালাউদ্দীন মোল্লাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא