اگلا

দিনাজপুর বিরলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

1 مناظر· 01/05/26
Abu Rayhan
Abu Rayhan
سبسکرائبرز
0

দিনাজপুর বিরলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
================================== শুক্রবার (১ মে) সকালে শংকরপুর মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার মো: জাকিরুল ইসলাম।

উপজেলা শাখার সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ ও সেক্রেটারি আজমির হোসাইন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক নেতা-কর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকরাই সভ্যতার মূল কারিগর—তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا