अगला

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন।

14 विचारों· 12/03/26
MD .KHALED MOSHARRAF SHOHEL
MD .KHALED MOSHARRAF SHOHEL
ग्राहकों
0

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ খালেদ মোশাররফ, জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন, হামলা ও মামলার মুখেও তিনি বিএনপিকে সংগঠিত রেখেছেন। কিন্তু বর্তমানে দলের একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল করতে উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। ওই বৈঠকের কথোপকথন গোপনে রেকর্ড করে পরে তা সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ও দলীয়ভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
এছাড়া প্রায় তিন মাস আগের একটি সালিশ বৈঠকের ভিডিও সম্পাদনা করে বিভিন্ন ফেইক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার বক্তব্য বিকৃত করে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন জালাল উদ্দিন ফকির। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম (ভিপি মামুন), কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদলের সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও ফারুক মৃধা প্রমুখ।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला