- Quốc gia
- Chính trị
- Quốc tế
- Tội phạm
- Luật-Tòa án
- Giải trí
- Tôn giáo và Giáo dục
- Tin tức quận
- Độc quyền
- Tin Tức Thể Thao
- Nông nghiệp-Kinh tế và Thương mại
- Phỏng vấn
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Khác
আমতলীর মহিষকাটা বাজারে পিস্তলসহ জনতার হাতে ডাকাত আটক
আমতলীতে জনতার হাতে ডাকাত আটক
জেলা প্রতিনিধি ,বরগুনা।।
বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে মো. ফকির (২৭) নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে আমতলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি উপজেলার মহিষকাটা বাজার এলাকায় ঘটেছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটলেও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত গভীর রাতে ৭-৮ সদস্যের একটি দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মো.ফকিরকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সঙ্গে তার সহযোগীদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আটক ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মো. রাসেল ফকির।
এ ঘটনায় আমতলী থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, জিজ্ঞাসাবাদে ফকির ডাকাতির প্রস্তুতির কথা এবং তার সঙ্গে কারা জড়িত ছিল সে বিষয়ে তথ্য দিয়েছে। তাকে সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
