আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর মোঃ সোহরাব হোসেন স্যার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

A seguir

আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর মোঃ সোহরাব হোসেন স্যার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

0 Views· 30/07/26
Dentro Nacional

⁣বরগুনা জেলার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর অবসর গ্রহণ উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ.বি.এম. এ. ছোবাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আমতলীর একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মোঃ সোহরাব হোসেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আমছার খান, গনি গাজী, বজলু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত মোঃ সোহরাব হোসেনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভকামনা জানান।

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


A seguir