পরবর্তী আসছে

বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু, অংশ নিয়েছেন দুই শতাধিক কবি-সাহিত্যিক

1 ভিউ· 27/11/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 সাবস্ক্রাইবার
মেসেজ1
বিভাগ: বিনোদন

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুলবর্ষ’ উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্মারকগ্রন্থ, দুটি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’ উন্মোচন করা হয়।
তিন দিনের আয়োজনে থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের আসর। দ্বিতীয় দিন বিকেল ৪টায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’। শেষ দিনে কবিরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।
সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশনা, স্থানীয় ও জাতীয় লেখকদের বই, লিটল ম্যাগাজিন এবং শীতকালীন পিঠার আয়োজন রয়েছে।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। প্রথম দিনে নজরুলবিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি, সেমিনার, মুক্ত আলোচনা এবং কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে