আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় র্যালি ও সকাল সারে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস,আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: জামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ সেলিম, স্কাউটস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ইউসুফ আলী, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক মো: দেলোয়ার হোসেন,সদস্য সচিব মোঃ রেজাউল করিম (প্রমুখ) ।
