⁣ময়মনসিংহের ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ

পরবর্তী আসছে

⁣ময়মনসিংহের ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ

17 ভিউ· 21/09/26
পুলক শেখ
ভিতরে জেলার খবর

⁣ময়মনসিংহের ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ


ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি নির্মাণাধীন বাড়ির ১৬টি টিনশেড ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বাড়ির মালিক হাবিবুর রহমানের দাবি, প্রতিবেশী কবির হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিসিটিভি ফুটেজেও হামলার দৃশ্য ধরা পড়ে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, ১৫ বছরের জমি সংক্রান্ত মামলা ও বিরোধের জেরে নিজেদের ঘর নিজেরাই ভেঙে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভালুকা মডেল থানা পুলিশ। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।


ভালুকা, ময়মনসিংহ, ককটেল বিস্ফোরণ, জমি বিরোধ, ভালুকা নিউজ, হবিরবাড়ী, ডোবালিয়াপাড়া, হামলা ও ভাঙচুর, ভালুকা মডেল থানা, স্থানীয় সংবাদ, Mymensingh news, Bhaluka incident, Land dispute Bhaluka, Mymensingh police, সিসিটিভি ফুটেজ, আইনশৃঙ্খলা, অপরাধ সংবাদ, Bangladesh local news, Bhaluka news, ময়মনসিংহ অপরাধ, pullock news, bangla news,

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে