I migliori video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
I migliori video
ময়মনসিংহ জেলা এনসিপির এবং যুব শক্তি
এর উদ্যোগে আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপরেও তারা দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের অশৃংখল সন্ত্রাসমূলক কার্যক্রম চালাচ্ছে
"মাছ চাষে বদলে গেছে ভাগ্য!"
চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার রঘুনাথপুর ভাঙ্গাপোল আকন্দ বাড়ির বাসিন্দা মাসুদ আকন্দ একসময় ছিলেন সাধারণ একজন মানুষ। কিন্তু পরিশ্রম, পরিকল্পনা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সফল মৎস্য খামার।
ডব্লিউ রহমান জুট মিলের বিশাল দীঘি লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতির ব্যবহারে আজ সেই উদ্যোগ এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। মাছ চাষ করে তিনি অর্জন করেছেন আর্থিক স্বচ্ছলতা, হয়েছেন এলাকার একজন সফল উদ্যোক্তা।
তার এই সাফল্যের গল্প এখন অনেকের জন্য অনুপ্রেরণা। বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
"ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে মাছ চাষও হতে পারে কোটিপতি হওয়ার সোপান"।
ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত বলে অভিযোগ করা গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা গুম, খুন ও গণহত্যার ঘটনাগুলোর বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের ইতিহাসে সংঘটিত সকল মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন ও গণহত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।
বক্তারা আরও বলেন, ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে। তারা দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
১৩ ই জুন দিনদিপুরে খুন হয় রাউজান পাহাড়তলিতে মাসুদ চৌধুরি।
ভিডিওতে বাংলার ইতিহাস নিয়ে আলোচনা আছে।
তেজগা চালা সোলেকে এলাকাবাসী হাতে নাতে ধরে সোহেল(২৪) কে এলাকাবাসী গনধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন
জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ
বরগুনার জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন নিজের মেয়ে
তালা উপজেলার মহান্দী টু কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
আজ ২ জুলাই
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের
ধরলা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন
শেষে পথিমধ্যে একটি সরকারি
প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
আসাদুল হাবিব দুলু। মন্ত্রী শিশুদের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের
খোঁজখবর নেন।
গাইবান্ধার সাঘাটায় মাদকাসক্তির জেরে ঘটলো এক নৃশংস হত্যাকাণ্ড। মাদক সেবনের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায়, তাকে ফিরিয়ে আনা নিয়ে ১ জুলাই দুপুরে দাদা-দাদির সাথে ঝগড়ায় জড়ায় ১৯ বছরের যুবক শাকিল।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে তার আপন দাদা ও দাদিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
উদ্ধার করে তাদের বগুড়া হাসপাতালে নেওয়ার পথে জুমারবাড়ী এলাকায় দাদি ফেরেজা বেগম (৬৫) মারা যান। গুরুতর আহত দাদা করিম (৭০) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর ঘাতক নাতি শাকিলকে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আয়েশাতলা এলাকা থেকে আখতারুজ্জামান (৫৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড: বিশেষ নজরদারি ও আইনি অভিযানের ঘোষণা
সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করেছে।
বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস: সফল উদ্যোক্তাদের সম্মাননা ও টেকসই অর্থনীতি
আতিকুর রহমান ইশতি (বরগুনা প্রতিনিধি) :
"উন্নত পল্লী ও সমৃদ্ধ দেশ" গড়ার প্রত্যয়ে বরগুনায় পালিত হলো "জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬", যেখানে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের পাশাপাশি ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উন্নত পল্লী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। সোমবার, ৬ জুলাই ২০২৬ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির মূল প্রতিপাদ্য ছিল "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ"। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ ফারুকসহ স্থানীয় পর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উদ্যোক্তা, সিনিয়র সাংবাদিক মনির হোসেন কামাল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। মূলত গ্রামীণ জনপদের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক ভিত্তি তৈরি এবং পল্লী উন্নয়নের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল কীভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, তার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা উঠে আসে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সফল উদ্যোক্তা ও উপকারভোগীরা পল্লী উন্নয়নের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতার চিত্র তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে যারা প্রতিকূলতা জয় করে স্বনির্ভরতা অর্জন করেছেন, তাদের এই স্বীকৃতি প্রদান করার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগী ও উদ্যোক্তারা জানান, গ্রামীণ অর্থনীতিতে পুঁজির অভাব এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় জটিলতা এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ঋণের সহজলভ্যতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে গ্রামীণ অর্থনীতির চাকা আরও দ্রুত সচল হবে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননাপ্রাপ্তরা জানান, সরকারি সহায়তা যদি নিয়মিত এবং সঠিক তদারকির মাধ্যমে প্রদান করা হয়, তবে বরগুনার মতো উপকূলীয় জনপদের বেকার সমস্যা অনেকাংশে লাঘব করা সম্ভব। তাদের মতে, কেবল সম্মাননা নয়, বরং টেকসই ব্যবসা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী কারিগরি সহযোগিতা ও বিপণন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি, মৎস্য ও সমবায় খাতের উন্নয়নের সমন্বিত উদ্যোগই পারে পল্লী উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে। অতিরিক্ত পুলিশ সুপার মো. তন্ময় বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, সিভিল সার্জন ড. মোহাম্মদ আব্দুল ফাত্তাহসহ অন্যান্য সরকারি দপ্তরের প্রধানরা পল্লী উন্নয়নে নিজ নিজ দপ্তরের ভূমিকা তুলে ধরেন। বিআরডিবি বরগুনার সহকারী পরিচালক আবু তালেব জানান, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্থাটি নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে মোট ২ জন উপকারভোগীর মাঝে ২ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া জেলা প্রশাসন ও বিআরডিবির সমন্বয়ে কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়নে যে সম্মিলিত প্রচেষ্টার কথা বলা হয়েছে, তা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে
বরগুনায় উদ্দ্যেক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা নিজ হাতে বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি বরগুনা'র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
পরিশেষে, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বরগুনার গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের একটি বার্তা বহন করে। নানা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আম গাছের চারা বিতরণ করার মাধ্যমে উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার একটি সমন্বিত বার্তা দেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরির সংস্কৃতিকে উৎসাহিত করবে। ভবিষ্যতে যদি এই ঋণের সঠিক ব্যবহার এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়, তবেই বরগুনার পল্লী জনপদ প্রকৃত অর্থে স্বনির্ভর হয়ে উঠবে। সরকারি ও বেসরকারি খাতের সঠিক তদারকি এবং উদ্যোক্তাদের মনোবল অটুট থাকলে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল উদ্দেশ্য সফল হবে এবং বরগুনা জেলা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
জামাপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসকের ওপর শ্রমিক দল নেতার হামলা
অবিরাম বর্ষণ ও প্রবল জোয়ারে প্লাবিত হাতিয়ার বিস্তীর্ণ জনপদ, ঝুঁকিতে বেড়িবাঁধ
হাতিয়া উপজেলা প্রতিনিধি: অবিরাম বর্ষণ ও উত্তাল সাগরের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জোয়ারের পানিতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে যায় একই সঙ্গে মেঘনা নদীর তীব্র ভাঙনে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্থানীয়দের আশঙ্কা, বড় ধরনের জোয়ার বা জলোচ্ছ্বাস হলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে
স্থানীয় সূত্রে জানা যায়, টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে হাতিয়ার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল পুরোপুরি প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন ডুবে গেছে অসংখ্য রাস্তাঘাট, পুকুর, ফসলি জমি, বসতঘর, আঙিনা, রান্নাঘর ও মাছের ঘের কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও পানিতে তলিয়ে গেছে
এদিকে বিরূপ আবহাওয়ার কারণে বুধবার থেকে হাতিয়ার মাধ্যমিক বিদ্যালয়গুলোর ষান্মাসিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান
নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী বেগম জানান, রাতভর টানা বৃষ্টির পর বৃহস্পতিবার দুপুরের জোয়ারে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে প্রধান সড়কের অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন
একই চিত্র দেখা গেছে হাতিয়া পৌরসভার বিভিন্ন এলাকা এবং উপজেলার তমরদ্দি, নলচিরা, সোনাদিয়া, চর ঈশ্বর, সুখচর, হরনী ও চানন্দী ইউনিয়নের বহু এলাকায় অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে
এদিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন মাঠে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে
একদিনের বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরের কয়েকটি অফিসের সামনে হাটু পানি জমে থাকায় জনদূর্ভোগ
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শনিবার (১১জুলাই) বিকাল ৪ টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর এম ইউ ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
কর্মী সমাবেশ ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ৪নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ সরকার মামুন
কর্মী সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ সরকার মামুন বলেন, ভোটার ভাই আপনারা ও দল যদি আমাকে সমর্থন দেন এবং আমি যদি আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এই উদয়পুর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে এবং উদয়পুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে
বগুড়ায় টানা বৃষ্টি ও বন্যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা একই সঙ্গে আয়-রোজগার হারিয়ে বিপাকে পরিবহন শ্রমিকরাও
আর্জেন্টিনা বনা স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ স্প্যানিশ এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড পান