Video hàng đầu | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Video hàng đầu

Md Munna
10 Views · 6 months ago

বোরহান উদ্দিন এ্যানি ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী: এলাকাজুড়ে আলোচনা
৭নং চর রমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বোরহান উদ্দিন এ্যানি। তরুণ ও উদ্যমী এই প্রার্থী ইতোমধ্যে স্থানীয় জনগণের মাঝে নিজের অবস্থান শক্ত করেছেন।
এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন বলে জানা গেছে। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তার সম্পৃক্ততা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত করেছে।
বোরহান উদ্দিন এ্যানি বলেন, “আমি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এলাকাবাসীর প্রত্যাশা, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ৫নং ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। আসন্ন নির্বাচনকে ঘিরে এখন থেকেই জমে উঠেছে আলোচনা ও সম্ভাবনার হিসাব-নিকাশ।

Gm selim imran
10 Views · 6 months ago

⁣বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী

Akhi Aktar Rehena
10 Views · 6 months ago

⁣দানবীয় এলিয়েন যখন পৃথিবীতে নেমে আসে | Movie Explained in Bangla

Akhi Aktar Rehena
10 Views · 6 months ago

⁣মুভিটি দেখে চোঁখে পানি চলে আসবে | Movie Explained in Bangla
#movieexplainedinbangla #survivalthriller #filmiapu #actionthriller

Md Rabiul Islam
10 Views · 5 months ago

বেধরক মারপিটের কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালাজুড়ী গ্রামের বাসিন্দা মোঃ মোবাশ্বের হাওলাদার (৭৫) -দীর্ঘদিন জায়গা জমি নিয়ে বিরোধ থাকার কারণে ওই একই গ্রামের বাসিন্দা- মুরগির ব্যবসায়ী - রাসূল হাওলাদার (৪৫) বৃদ্ধ মোবাশ্বেরের উপরে হিংস্র হামলা চালায় এক পর্যায়ে বৃদ্ধ মোবাশ্বের - রসুলের দেওয়া আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় মাথায় পছন্দ আঘাত পাওয়ার কারণে বৃদ্ধ মোবাশ্বেরকে উপজেলা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চার থেকে পাঁচ বার বমি করেন চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে বৃদ্ধ মোবাশ্বের হাওলাদার কে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন -ভর্তি করা হয় গত ৩১/০৫/২০২৬ থেকে আজ ০৩/০৬/২০২৬ এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি ভুক্তভোগী মোবাশ্বের হাওলাদারের - ডক্টর সিটি স্ক্যান করার পরামর্শ দিলে রিপোর্ট দেখে ডাক্তার বলেন তার ব্রেইনে- প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তাই দ্রুত ঢাকা নিউরোসায়েন্স হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক পরামর্শ দেন এবং বৃদ্ধ মোবাশ্বের পরিবার পরিবার সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেছেন বৃদ্ধ মোবাশ্বের হাওলাদার পরিবার ও সন্তানরা।

Md Rabiul Islam
10 Views · 5 months ago

⁣পিরোজপুরে খাবারের সাথে বি-ষ মিশিয়ে বাবার বিরুদ্ধে নিজ সন্তানদের হ-ত্যা চেষ্টার অভিযোগ উঠেছে

Estiak Ahmed Shihab
10 Views · 5 months ago

⁣নাটোরে ধ"র্ষ"নে"র শি"কা"র শিশু কে দেখতে হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন- হুইপ দুলু।

Monsur Alam
10 Views · 5 months ago

⁣ফেনীর লেমুয়ায় কসকা বাজারে সামাজিক উন্নয়নের প্রত্যয়ে যুব উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ

⁣হামজার দুর্দান্ত ফ্রি কিক, তপু বর্মণের গোল; সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

Muhammad Al Emran
10 Views · 5 months ago

⁣বই: কবি
লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
রিভিউ করেছেন: Muhammad Al Emran


বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কবি। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র নিতাই—সমাজের নিম্নস্তরে জন্ম নেওয়া এক সাধারণ যুবক, যে অসাধারণ প্রতিভা ও অনুভূতির শক্তিতে একসময় কবিয়াল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার জীবন, প্রেম, স্বপ্ন ও বেদনার মধ্য দিয়ে লেখক গ্রামীণ বাংলার সংস্কৃতি, কবিগান এবং ঝুমুর দলের জীবনকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন।

নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়

Nazrul Islam
10 Views · 5 months ago

⁣কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” উপলক্ষে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১২ জুন) কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাল আহমদ।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইশতেহাদুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদেমুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বদরুল আনাম মুবিন,কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ ধারণা তুলে ধরা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রকল্প প্রদর্শন করেন।

‎
‎অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Shahidul islam Sharif
10 Views · 5 months ago

⁣১২৫ বছরের গৌরবময় ইতিহাস, শত প্রাণের আকুতি আর বাঁধভাঙা উচ্ছ্বাসে সম্পন্ন হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের ১২৫তম বর্ষপূর্তি উৎসব। ১২ জুন, শুক্রবার রূপগঞ্জ উপজেলা সদরের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ি সংলগ্ন ৩৩ বিঘার সবুজ ক্যাম্পাসে বসেছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এক মহা মিলনমেলা।
‘এসো মিলি হৃদয়ের টানে’ এবং ‘১২৫তম বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’-এই দ্বৈত স্লোগানকে ধারণ করে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব রূপ নেয় এক উৎসবমুখর আনন্দ-যজ্ঞে, যা চলে গভীর রাত পর্যন্ত। পাঁচ সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ, আম বাগিচা ও আশপাশের এলাকা।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল প্রিয় শিক্ষকদের সান্নিধ্য পাওয়া এবং বহু বছর পর সহপাঠীদের মুখোমুখি হওয়া। প্রবীণ শিক্ষার্থীদের কেউ কেউ এসেছেন জীবনসঙ্গী, সন্তান, এমনকি নাতি-পুতিদের নিয়ে। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন একে অপরকে, মেতে ওঠেন স্মৃতিকাতর আড্ডায়। মাঠের এক কোণে স্থাপিত ফটোবুথ, প্রাকৃতিক সবুজ ক্যাম্পাস আর তোরণগুলোর সামনে দিনভর চলেছে ব্যাচভিত্তিক ছবি তোলা আর সেলফি নেয়ার ধুম।
সকাল ১০টায় গুণিজনদের উত্তরীয় পরানো এবং জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আকাশে ওড়ানো হয় ১২৫টি রঙিন বেলুন এবং অবমুক্ত করা হয় শান্তির প্রতীক কবুতর।
প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরে ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন জানান, ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ দীর্ঘ এক শতাব্দী ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাতাত্ত্বিক ডক্টর কাজী দীন মুহাম্মদ এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়া দেশের প্রথম সেনাপ্রধান ও ৩ নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে, এম সফিউল্লাহ (বীর উত্তম) সহ বহু দেশবরেণ্য ব্যক্তিত্ব এই স্কুলেরই প্রাক্তন ছাত্র।
বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, ১৯৬৯ ব্যাচের শিক্ষার্থী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজে মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন। তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
"একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ বছর পার করা শুধু সময়ের পরিমাপ নয়, এটি একটি দীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের প্রতিফলন। কে কোন পেশায় আছেন তা বড়ো কথা নয়, সমাজ গঠনে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
এছাড়াও রুপালি ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলাম, সরকারি মুড়াপাড়া পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু শংকর চক্রবর্তী, উদ্‌যাপন কমিটির ট্রেজারার আল-আমিন সরকার সহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সভায় অংশ নেন। এ সময় প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। স্মরণিকা হিসেবে প্রকাশ করা হয় বিশেষ স্মারকগ্রন্থ ‘কালের যাত্রার ধ্বনি’।
বিকেলের পর থেকেই শুরু হয় উৎসবের দ্বিতীয় ভাগ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জাদু প্রদর্শনী ও আবৃত্তির পর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত লাইভ কনসার্ট। নামি ব্যান্ডের পরিবেশনায় মেতে ওঠে হাজারো দর্শক। সবশেষে রাতের আকাশে বর্ণিল আতশবাজির ঝলকানি এবং উপস্থিত সবার করতালির মধ্য দিয়ে শেষ হয় রূপগঞ্জের ইতিহাসের অন্যতম সেরা এই মিলনমেলা।

Muhammad Al Emran
10 Views · 5 months ago

⁣Old Dhaka - Muhammad Al Emran
"Akhon... Takhon..." (এখন... তখন...) is a popular Bengali song by the renowned singer Nachiketa Chakraborty and his daughter, Dhansiri Chakraborty.


#muhammadalemran #olddhaka #nachiketachakraborty #dhansirichakraborty

Abir Hossin
10 Views · 5 months ago

⁣সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের দুর্ধর্ষ কিশোর গ্যাং TR-26 এর প্রতিষ্ঠাতা কে এই শিহাব ও ছোট মুন্না....????

স্থানীয় জনসাধারণের দেওয়া তথ্য অনুযায়ী এই দুজনেই মঙ্গলকান্দি ইউনিয়নে কিশোর গ্যাং এর অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে।
এখনই ব্যবস্থা না নিলে সামনে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে।
স্থানীয়রা বলেন,অতিদ্রুত RAB-7 ও আইনশৃঙ্খলা বাহিনী মাধ্যমে এদের গ্রেফতারের আহবান জানান। দুরুত এদের কে আইনের আওতায় আনার জন্য আহবান জানায়

মোঃ আরাফাত আলী
10 Views · 5 months ago

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বি/স্তারকে কেন্দ্র করে সকাল থেকে খাঁন ও মোল্লা বংশের দুই পক্ষের সং/ঘ/র্ষ চলছে!!
#madaripur #conflict #eyenewsbd

⁣ফরিদপুর সদ থানায় নির্যাতনের শিকার হয়ে নিজের আর্তনাদ ফেসবুকে প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির ছাত্রশক্তি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহব্বায়ক সাহেদুল ইসলাম

Juwel Hossain
10 Views · 5 months ago

⁣সিরাজগঞ্জে পুলিশ ও সিভিল স্টাফদের মাঝে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ উপহার বিতরণ
.
#police | #sirajganj | #bd

Sohag Hossain Shanto
10 Views · 5 months ago

ইট নিয়ে ঝগড়া।।




Showing 403 out of 404