Top videos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Top videos

Kader Sk
10 Views · 2 years ago

⁣আজ রাত ৯ ঘটিকার সময় কসকনকপুর ইউনিয়ন চেক পোষ্ট নামক স্হানে সুরমা নদীর পাড়ে এই সিএনজি ড্রাইবার কে ডাকাতি করে তাহার সিএনজি নিয়ে গেছে। যদি এই ড্রাইবার কে চেনেন তাহলে ইউনিয়ন অফিস নামক স্হানে যোগাযোগ করুন।

Zahid Hasan
10 Views · 2 years ago

জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হামযা চৌধুরী

Jahid sumon Crime Correspondent
10 Views · 2 years ago

আগারগাঁও দালাল চক্র আটক সেনাবাহিনীর
অভিযান

⁣কাফনের কাপড় বেঁধে গণমিছিলে পলিটেকনিকের শিক্ষার্থীরা

Kawsar Uddin Hridoy
10 Views · 2 years ago

বিডি আই নিউজ..
কাউছার উদ্দিন হৃদয়
১৯.০৪.২৫
নিজস্ব প্রতিনিধি:⁣বাংলা নববর্ষ- ১৪৩২ উপলক্ষে সিএমপি অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানার উদ্যোগে পথ শিশুদের মধ্যে ভালো খানাদানা, চুল ছাটানো ও বস্ত্র বিতরন কর্মসূচি পালন। সবাই খুব উচ্ছ্বাসিত ও আনন্দিত। চলুন আমরা সকলেই সব সময়ই অসহায় ও দুস্থ মানুষের সাথে থাকার প্রতিজ্ঞা করি। তাহাদের হাসিতে আমরা প্রকৃত আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি।

Santha Miah
10 Views · 2 years ago

⁣রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জ ( শান্ত মিয়া)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গলায় ফাঁস দেওয়া যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো এলাকায় পারটেক্স সুগার মিলের ভিতর থেকে রাজিব হোসেন (৩০) নামে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিব ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে পারটেক্স সুগারমিলে শ্রমিক হিসেবে কাজ করতো।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারটেক্স সুগার মিলের ভিতর থেকে রাজিব হোসেন নামে শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রানীশংকৈল হোসেনগাঁওয়ে চেয়ারম্যানকে আটক করায়,থানায় অবরোধ।

Juwel Hossain
10 Views · 1 year ago

⁣নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে সড়াতৈল কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় সাম্যের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশের। কান্নায় ভেঙে পড়েন সাম্যের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা। তাকে এক নজর দেখতে ছুটে আসেন সবাই।

চার ভাইয়ের মধ্যে সাম্য ছিলেন সবার ছোট। আর পরিবারের আদরের ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বলেন, এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

এদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার সহপাঠী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদের একজন তামিম হাওলাদারের গ্রামে বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা।

সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। এছাড়া তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন।

Abdullah Ibne Khalid
10 Views · 1 year ago

⁣ডোমার-ডিমলায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।


নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, “আগে টাকা পরে বিদ্যুৎ”—এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।



বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।”



সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।



এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ।

নীলফামারী

১৫/০৫/২৫

Md Rakib
10 Views · 1 year ago

জমির জন্য চাচা মারলো ভাইর ছেলেকে

বরিশাল নগরীর ২৯ নং ওয়াড বাগিয়া এলাকায় জমি ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোং হাসান (২৫) তাক মারধর করে তার দুই চাচা শহীদ (৪০)ও সুমন (৩৫)
রাত ৯: ৩০ এর দিকে ভুক্তভোগী হাসান কে রাস্তায় একা পেয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে ডাক্তার জানান ভুক্তভোগী মাথায় ও গলায় গুরুতর আঘাত পায় এ ব্যাপারে ঘটনা স্থলে জিজ্ঞাসা বাদ করলে ভয়ে কেউ কিছু বলতে চায় না গোপোন সুএে জানা জায় তারা এলাকায় মাদোক ও বিসাল জুয়ার সাম্রাজ্য চালায় ,,

Mehedi Hasan
10 Views · 1 year ago

"বুকের ভিতর দল, চোখে রাজপথ"- সাহসী যোদ্ধার নাম মহসিন হোসেন বিদ্যুৎ

Belhaj Badhon
10 Views · 10 months ago

⁣বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

MD.REJOAN ULLAH
10 Views · 10 months ago

⁣ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়নপত্র প্রথমে স্থগিত পরে বৈধ ঘোষণা | কী ঘটেছিল? সাতক্ষীরায় ১ আসন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

M. JAMSHED ALAM
10 Views · 10 months ago

ফুল উৎসব চট্টগ্রাম ডি‌সি পার্ক

M. JAMSHED ALAM
10 Views · 10 months ago

⁣চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেট। আগুনে অন্তত ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পুরাতন জাহাজের যন্ত্রাংশ, লোহালক্কড় ও মূল্যবান মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
📍 স্থান: ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম
📅 তারিখ: ২১ জানুয়ারি
🎙 রিপোর্ট: সীতাকুণ্ড প্রতিনিধি

Nazrul Islam
10 Views · 9 months ago

আগামী ত্রিয়োদশ সংসদ নির্বাচনে কে কাকে ভোট দিতে চায় ?

Md Hamidul Islam
10 Views · 9 months ago

হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক এর জনসংযোগ ও বিশাল মিছিল।

ভিডিওটি সম্পূর্ণ দেখুন

Abdus Samad
10 Views · 8 months ago

⁣জামালগঞ্জে কলেজে ছাত্রী হোষ্টেলে কনডম কান্ড/বিক্ষোভ মিছিল

Juwel Hossain
10 Views · 8 months ago

⁣আমি উপজেলা নির্বাচন করবো এটাই ফাইনাল- বিএনপি নেতা আপেল
.
#sherpur | #bnp | #bogura

রবি ডাকুয়া
10 Views · 8 months ago

⁣‎রবি ডাকুয়া,বিশেষ প্রতিনিধিঃ

‎বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারি আটক।

‎




Showing 402 out of 403