Najbolji videi | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Najbolji videi

Showkat Akbor
7,694 Views · 1 year ago

এভাবে সাহস করে মানুষ এগিয়ে আসলে,, সারা দেশটাই চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে

এম আর উজ্জ্বল
26,217 Views · 1 year ago

নেত্রকোনায় পূর্বধলা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানে জুলাই আগস্ট সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার ও পূর্বধলা উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Mamun Sorder
13,814 Views · 1 year ago

⁣কর্মীর চেয়ে নেতা যখন বেশি হয়ে যায়.

Hm josim
79 Views · 1 year ago

⁣প্রতিটি এলাকা থেকে এই আওয়াজ তুলুন।

mdzasimuddin
79 Views · 2 years ago

শিরোনাম: অসুস্থ মোঃ মোস্তফা মিয়ার বাঁচার আকুতি—সহায়তার হাত বাড়িয়ে দিন

সাঘাটা, গাইবান্ধা:
জীবনের কঠিন এক সময় পার করছেন গাইবান্ধা জেলার সাঘাটা থানার মান্দুরা গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা মিয়া। পিতা মৃত সাদেক আলী ব্যাপারীর সন্তান মোস্তফা মিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অর্থাভাবে তার চিকিৎসা ও ন্যূনতম জীবনযাপন ব্যাহত হচ্ছে।

মোস্তফা মিয়া আই নিউজ বিডি-এর মাধ্যমে সরকার ও সমাজের হৃদয়বান, বৃত্তশালী মানুষদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি জানান, “আমি এখন সম্পূর্ণভাবে কর্মহীন, চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। যদি কেউ একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো আমি আবার সুস্থ হয়ে বাঁচতে পারব।”

পোস্ট অফিস: ভরত খালি, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা—এই ঠিকানায় বসবাসকারী মোস্তফা মিয়ার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ। তার এই মানবিক আবেদন যেন সমাজের সহানুভূতিশীল মানুষদের হৃদয় স্পর্শ করে।

যারা সহায়তা করতে ইচ্ছুক, তারা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন।

Monsur Alam
29 Views · 1 year ago

⁣ফেনীর বিরিঞ্চিতে দুই শিশুহত্যার রহস্য উন্মোচন

⁣
ড. ইউনূসের কাছে বিশেষ অনুরোধ – দেশের আইনে উন্নয়ন চাই

Md Munna
34 Views · 1 year ago

"আমাদের মার্কা এবিএম আশরাফ উদ্দিন নিজান" — তানভীর আহমেদ জুয়েল নবনির্বাচিত (সভাপতি) ৬নং চর আলগী ইউনিয়ন বিএনপি

Shakil Hasan
32 Views · 1 year ago

@everyone
⁣এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ঝুমুর চত্বর ব্লকড

Jewel Azzam
29 Views · 1 year ago

⁣শাহবাগে জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা.hd

Mamun Sorder
38 Views · 1 year ago

⁣শেখ মুজিবের বাড়ির সামনে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির

Md Kazi Ahsanul Haque Jihad
40,032 Views · 1 year ago

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের স্মরনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই গণজাগরন ২০২৫

Nazrul Islam
43 Views · 1 year ago

⁣“কুতুবদিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলার এক মাস পর যুবক খুন”

‎‎নিজস্ব প্রতিবেদক | কুতুবদিয়া
‎
‎কক্সবাজারের কুতুবদিয়ায় মোহাম্মদ বাপ্পি (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাপ্পি উপজেলার লেমশিখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতি বাপের বাড়ির কায়মুল হুদার ছেলে।
‎
‎রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কৈয়ারবিল সেন্টার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
‎
‎ঘটনার পর পুলিশ আকতার হোসেন (কৈয়ারবিল ১নং ওয়ার্ডের শফিকুর রহমানের ছেলে) নামে এক যুবককে আটক করেছে। সে ঘটনার পর ধুরুং ঘাট দিয়ে পালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাপ্পি বাড়ি থেকে বের হয়ে কৈয়ারবিল সেন্টারের আবদুল কাদেরের দোকানে নাস্তা করছিলেন। নাস্তা শেষে আকতার নামের এক ব্যক্তি তাকে ডেকে উত্তর দিকে নিয়ে যান। কিছুক্ষণ পর একটি টমটম গাড়ি এসে থামে। গাড়ি থেকে মাথায় ব্যান্ডেজ মোড়ানো এক ব্যক্তি নেমে বাপ্পির সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে বাপ্পি দোকানের দিকে দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মারুফ তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎চিকিৎসক জানান, “বাপ্পিকে পৌঁনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা।”
‎
‎প্রত্যক্ষদর্শী মামুন বলেন, “আমরা দোকানে বসে ছিলাম। দেখি বাপ্পি দৌড়ে এসে পড়ে গেলো। কাছে গিয়ে দেখি বুক থেকে রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার বলেন—সে মারা গেছে।”
‎
‎নিহতের মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে স্থানীয় এনসিপি নেতা পরিচয়দানকারী রিদুয়ানুজ্জামান হেলালির হুমকির মুখে ছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,
‎“এক বছর ধরে হেলালি আমার ছেলেকে নানা হুমকি দিচ্ছিল। কয়েকবার সন্ত্রাসী দিয়ে মারধরও করিয়েছে। আগেই থানায় জিডি করেছি। গত ২৩ আগস্ট হেলালি ও আরও পাঁচজনের বিরুদ্ধে আমার ছেলে মামলা করেছিল। কিন্তু কুতুবদিয়া থানা কোনো ব্যবস্থা নেয়নি। আজ তারা আমার ছেলেকে খুন করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই।”
‎
‎কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন,“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।”
‎
‎স্থানীয়রা জানান, সম্প্রতি মাছের ঘের দখল ও মাদক সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। সেই বিরোধের জেরেই বাপ্পি খুন হয়ে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন।
‎
‎এক মাস আগে এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালির বিরুদ্ধে বাপ্পির পরিবারের করা মামলার পর থেকেই এলাকায় অস্থিরতা দেখা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
‎
‎বাপ্পির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Monsur Alam
7,080 Views · 1 year ago

⁣‎"ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল, নতুন সংগঠনের আত্মপ্রকাশ"

Abdulmalek
41 Views · 2 years ago

বিক্ষোভের মুখে এনসিপি নেতা সারজিস আলম, হট্টগোলে আহত শিক্ষার্থী ঢাকা মেডিক্যালে ভর্তি

Sohel Rana
68 Views · 1 year ago

⁣শাকিব খানকে নিয়ে নতুন মন্তব্য করলেন অপু বিশ্বাস

KAMRUL HASAN SHARIF
1,729 Views · 1 year ago

⁣রাজপথে সামান্তা শারমিন

Shazzadul Alam Khan
46 Views · 1 year ago

⁣
ধীতপুরে উঠান বৈঠক ও শাড়ি-লুঙ্গি বিতরণ, উপস্থিত ছিলেন মোর্শেদ আলম

Salahuddin Ahmed
38 Views · 1 year ago

⁣দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।
গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।
ঘোষিত মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।
###




Showing 34 out of 464