সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সেরা ভিডিও
চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছে, বামেরা
তার ভালোবাসার আদান-প্রদান। পাগল হয়ে ঘুরে বেড়ানো এই বোনটির অপেক্ষা কবে তার ভাই তারেক ( জনাব তারেক রহম
মানুষের জীবন বড্ড অদ্ভুত। অদ্ভুত তার ভালোবাসার আদান-প্রদান। পাগল হয়ে ঘুরে বেড়ানো এই বোনটির অপেক্ষা কবে তার ভাই তারেক ( জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি) দেশে আসবে! পেটের ক্ষুধা মিটবে কিনা কে জানে। ভালোবাসার টানে কটা টাকা সে জোগাড় করে এনেছে যদি তার ভাই তারেককে পৌঁছে দেওয়া যায়।
📌 জয়দেবপুর রেলস্টেশন, গাজীপুর
সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি বলেন, তরুণ এবং বৃদ্ধ মিলে দেশ পরিচালনায় আমার কাছে মনে হয় সমতি।
.
তারিখ: ০৬ জুলাই ২০২৫ইং
বার: রবিবার
সময়: সন্ধ্যা ১০.৩০ মিনিট
.
🔹 প্রধান অতিথিঃ নুরুল হুদা জিন্না, সাবেক সাধারণ সম্পাদক, ঝাঐল ইউনিয়ন বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথা বলছে জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের, ফরেন সার্ভিস একাডেমি থেকে
বান্দরবানে সুয়ালকে বিদ্যুৎ ও সড়ক বিহীন ১৫০ পরিবার
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় দুই শতাধিক দোকানপাট গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন (সিডিএ)। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
এস্টেট শাখার কর্মকর্তারা জানান, ‘আমরা অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করেছি অনেক আগেই। সিডিএ’র জমিতে যারা দখল রয়েছেন তাঁদের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অভিযানে অংশ নিয়েছেন সিডিএ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী, সিডিএর সহকারী প্রকৌশলী, পেশকার ও সিএমপির পুলিশের সদস্যরা।
ব্যবসায়ীরা জানান, গত বছরও বিনা নোটিশে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় কাঁচাবাজার ও সড়কের পাশের প্রায় আড়াইশত দোকান গুড়িয়ে দিয়েছিলেন সিডিএ। এবারও চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকা থেকে মইজ্জ্যেরটেক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় সিডিএ।
সিডিএ নির্মাণ বিভাগ-১ প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ টিপু জানান, অধিগ্রহণ করা জমিটি রাস্তা নির্মাণের অবশিষ্ট জমি। এটা বাজারের কোন খাস জমি নয়। ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ করার জন্য সংরক্ষণ করা ছিলো জমিটি। এলএ মামলা ও বিএস খতিয়ান মূলে জমিটির মালিক সিডিএ’র। তাই এ জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা, ঘোরাশাল ব্রিজ সংলগ্ন কোন এক বড় ভাই চাঁদা বাজি করতেছে, এবং তাদের ব্যবহার অতি জগন্ন, আমরা আশা করি এর ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আমরা জানি বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে আর চান্দা নেই,,,,,,,, তাহলে এগুলোকে।বড় ভাই এখানে উপস্থিত ছিল কিন্তু সামনে আসেনি।
ফাজিলাবাড়ী রাস্তার বেহাল দশা।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এই কর্মসূচি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চলনায় ছিলেন, মো. মনিরুজ্জামান সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. রবিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, ব্যানবেইস, মো. আব্দুল মুকিত উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দেবর্পিত রায় উৎস। তিনি বলেন, “আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য নিজেকে গড়ে তুলতে চাই। শিক্ষা যেন শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠুক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, হাজী আছির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার হোসেন ও অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মো. শহীদুল্লাহ এবং গীতা পাঠ করেন সঞ্জীব কর।
বক্তারা বলেন, এই সম্মাননা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষা ও মানবিক মূল্যবোধে উৎসাহ জোগায়, যা ভবিষ্যতের সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা হয়ে থাকবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা।
অনুষ্ঠানটি জামালগঞ্জের শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননাগুলো শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখাতে ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে সহায়ক
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিভিল সুনামগঞ্জ সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা ৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করে।
এসময় স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিঞ্জান) সংযোগ ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি সারাদেশে পালন করা হচ্ছে। দাবিগুলো দ্রæত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বরে থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষনা দেন তারা।২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতে কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠন উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার।
সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখছেন কাদের গণি চৌধুরী
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ক্লাব উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জনাব সৈয়দ মোস্তফা জামাল।এছাড়া স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এটি ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড কার্যালয়।
ঢাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলেছেন প্রক্টর
সরাসরি ডাকসু নির্বাচন ভূতত্ত্ব বিভাগে ভোট দিতে এলেন ভিপি প্রার্থী উমামা
শাকচরে বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন শেষে বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
😁😁😄😇
সাইমুমের জুলাই জাগরণ ফেস্টে বক্তব্য রাখছেন প্রেস সচিব
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ফৌজদারি মোড়ে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাসিক ভাড়া জোরপূর্বক নিয়ে যাওয়া এবং দোকান দখল চেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
বুধবার (২জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ সুমাইয়াসহ অনেকে।
লিখিত বক্তব্যে নাজমা আক্তার বর্তমান সরকার প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার, নিরাপত্তা এবং সন্ত্রাসী বিল্লালসহ সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানান তারা।
রানীশংকৈল সরাসরি প্রাইভেটকার ফলমূলের দোকানে ভিতরে।
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার মেইন শহরের উপর একটি ফল মূল ও কনফেশনের দোকানের ভিতরে। প্রাইভেট কার ঢুকে গেলে সে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে। দোকানের ডেকোরেশন ফ্রিজ অন্যান্য মাল প্রায় কয়েক লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়। সেই ড্রাইভার খঞ্জনা নামে গ্রামের বাড়ি। রিপোর্টটি করা পর্যন্ত ড্রাইভার এর মূল হতিস পাওয়া যায়নি।
নীলফামারীর ছয় উপজেলায় পথসভার অংশ হিসাবে আজ সকাল ১০ টায় ডোমারে পথসভায় আসেন জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এ পথসভায় অংশগ্রহণ করেন জনাব আলম বলেন খুনি হাসিনার বিচার হবেই এদেশের মাটিতে। এর পরে তিনি ডিমলা, জলঢাকা,, সহ নীলফামারীর পথসভায় অংশগ্রহণ করেন।