Neueste Videos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Neueste Videos

Nazrul Islam
34 Views · 2 years ago

⁣
নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়াঃ

কুতুবদিয়া অফিস পাড়ায় অবস্থিত বিভিন্ন সরকারি কার্যালয়ের দরজা প্রায় সময় বন্ধ থাকায় স্থানীয় জনগণ সেবা পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য কার্যালয়গুলোর মধ্যে ধুরুং ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এবং পরিসংখ্যান কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোও এ সমস্যার মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশিরভাগ সময় এসব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকেন না। ফলে জনগণকে প্রয়োজনীয় সেবা পেতে বারবার আসা-যাওয়া করতে হয়। অনেকেই জানান, দীর্ঘ সময় ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, "জমি সংক্রান্ত জরুরি কাজে ভূমি অফিসে গিয়ে দেখি দরজা বন্ধ। কয়েক দিন ধরে চেষ্টা করেও কোনো সমাধান পাইনি। এভাবে সেবা না পেলে আমাদের কষ্ট হয়।"

অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নারী উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়ার কথা থাকলেও সেখানেও একই চিত্র। স্থানীয় নারীদের অনেকেই জানান, তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পেতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মচারী সংকট এবং অন্যান্য প্রশাসনিক জটিলতাকে তারা এ সমস্যার কারণ হিসেবে দায়ী করেছেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

জনগণের দাবি, সরকারি সেবা পাওয়া তাদের মৌলিক অধিকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করে কার্যালয়গুলোতে নিয়মিত সেবা নিশ্চিত করা। অন্যথায়, তাদেরকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এ বিষয়ে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে জনগণের সেবা নিশ্চিত করেন।

⁣শ্রম ভবনের সামনে সেনাবাহিনী কঠোর অবস্থানে। সরাসরি

Mamun Sorder
443 Views · 2 years ago

⁣⁣আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা -খুলে গেছে জেনারেল ওয়াকারের নেকাব!kanaksarwar News

Aminul Islam
20 Views · 2 years ago

ভোলা ⁣মনপুরায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ; আহত ৮

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল...

⁣আওয়ামী লীগ এটা বাংলাদেশী দল নয়; এটি ইন্ডিয়ান দল, এটা ইন্ডিয়া থেকে পরিচালিত হয়

⁣আওয়ামী লীগ এর প্রতীক এবং নিবন্ধন দুইটাই বাতিল করতে হবে

Nazrul Islam
35 Views · 2 years ago

রমাদান ফুড প্যাক বিতরণ করেছে
ইসলামি এইড বাংলাদেশ। শহরের কুঠিপাড়া স্কুল মাঠে শতাধিক দরিদ্র মানুষের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয় । চাউল ২৫ কেজি আটা ৪ কেজি লবণ ১ কেজি চিনি ২ কেজি সোয়াবিনের তেল ৫ লিটার ছোলা দুই কেজি খেজুর দুই কেজি পেয়াজ এক কেজি রসুন এক কেজি লুডুস আট প্যাকেট।

⁣
যারা আওমিলিগকে সংস্কারের মাধ্যমে রাজনীতিতে রাখতে চায়, তারা ভারতের এজেন্ট

Nazrul Islam
33 Views · 2 years ago

⁣
কুতুবদিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের কুতুবদিয়ায় পকেটমারের অভিযোগে এক যুবককে মাথা ন্যাড়া করে উত্তম মাধ্যম দিয়েছে জনতা। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধুরুং বাজারে এ ঘটনা ঘটে। তবে যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক এক বৃদ্ধার পকেট কেটে টাকা ছিনিয়ে নেওয়ার সময় ধরা পড়ে। ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য এম. হোছাইন জানান, কোরবানির ঈদের আগেও তাকে পকেটমারের সময় হাতেনাতে আটক করা হয়েছিল।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে, যুবকটিকে প্রশাসনের হাতে না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যুবকের সঠিক পরিচয় এখনও জানা যায়নি।

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল...

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল....

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চের মিছিল....

⁣আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে জুলাইয়ে আহতরা...

Rahmatullah Ashik
32 Views · 2 years ago

⁣বিএনপির রাজনীতিতে ৩২ বছর কাটানো রাজশাহীর কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম ভুট্টু (৫১) এখন চরম সংকটের মুখে। দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশ ও রাজনৈতিক প্রতিপক্ষের নির্যাতনে জর্জরিত তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ।

Sujon Mahmud
35 Views · 2 years ago

⁣কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাব উদ্দিনের দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন রাজীবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) ও সাইদুর রহমান।

শনিবার (২২ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, মফিজ আর্মি ও সাইদুর আমার কাছে ২০০টি ভিজিএফ স্লিপ দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা আরও ১৫-২০ জন লোকসহ এসে আমার বড় ছেলে মো. ফুল মিয়া ও ছোট ছেলে শাকিল আহমেদকে মারধর করে। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে।

পরবর্তীতে চেয়ারম্যানের কার্যালয়ে সালিশ বসলে সেখানেও উত্তেজিত হয়ে তারা আমার দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনার মধ্যে তারা পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া বলেন, "আমার বাবার কাছে মফিজ আর্মি ও সাইদুর ২০০টি ভিজিএফ-এর স্লিপ চায়। স্লিপ না দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়। আমার মাথা ও বুকে আঘাত করা হয়েছে, আমি গুরুতর আহত।"

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজীবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) বলেন, "শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করেন। আমরা এটি নিয়ে প্রশ্ন করতেই মেম্বার দৌড়ে এসে সাইদুরের কলার ধরে মারধর করেন। আর ২০০টি স্লিপ আমরা কেন চাইবো? আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি! আমরা শুধু জানতে চেয়েছিলাম, ‘গরিব মানুষদের না দিয়ে কেন তোমরা এভাবে চাল নিয়ে যাচ্ছ?’ এরপরই তিনি আমাদের ওপর চড়াও হন এবং সাইদুরকে মারধর করেন।"

সাইদুর মুঠোফোনে জানান, সন্ধ্যার পর সাক্ষাৎ এ কথা হবে।

রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩ নং ওয়ার্ডে সাবেক উপজেলা চেয়াম্যান ও সাবেক আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির এলাকা, ওই ওয়ার্ডের মেম্বার চাল বিতরণ করছেন, এসময় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ছাত্রলীগ, আওয়ামীলীগের উস্কানিতে ওই ঘটনা ঘটছে।"

অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, "ওই মেম্বারের তালিকা অনুয়ায়ী চাল বিতরণ করতেছেন। অনিয়ম হয়েছে কি না বিতরণ শেষ হলে তা জানা যাবে।"

Comilla Correspondent
45 Views · 2 years ago

⁣কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে নগরীর মোঘলটুলী এলাকায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শতাধিক গণমাধ্যম কর্মী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সুধী সমাজও এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। গণমাধ্যম কর্মীরা দাবি করেন, হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কে অপসারণ করতে হবে।

Aminul Islam
66 Views · 2 years ago

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের উদ্যোগে ভোলার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ রমজান নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদে চেয়ারম্যান নিজাম উদ্দিন এই ইফতারের আয়োজন করেন।

⁣বসুন্ধরা সিটিতে পুরাতন পোশাক নতুন বলে বিক্রি, ভোক্তা অধিকারের বিশেষ অভিযান

Md Humayun
68 Views · 2 years ago

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের তারা মিয়া( ৬০) নামের এক কাঁচামাল ব্যবসাহীর ক্ষত-বিক্ষত লাশ শনিবার সকালে উদ্ধার করে কেন্দুয়া থানার পুলিশ।




Showing 446 out of 447