Senaste videorna | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Senaste videorna
সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখায় টাকা উত্তোলনের জন্য বৃহস্পতিবার সকাল থেকে ছিল গ্রাহকের ভিষণ ভীড়। একপর্যায়ে টাকার সংকট দেখা দিলে বড় এমাউন্টের গ্রাহকদের বসিয়ে রাখা হয়। সাধারণ গ্রাহক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিলকে অগ্রাধিকার দিতে দেখা যায়। অনেক গ্রাহক সোনালী ওয়ালেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে নেটওয়ার্ক বিভ্রাটের শিকার হন।ফলে গ্রাহক কিছুটা ভোগান্তির শিকার হন।
ব্যাংকের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, ঈদের আগে নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই মতে ভল্টের অতিরিক্ত টাকা একদিন আগেই জেলায় পাঠানো হয়েছে।
গ্রাহকদের অভিযোগ,
মূলত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ব্যাংকের সাথে সমন্বয় না করে ইউনিয়ন পরিষদসহ বেশ কিছু বিল পাশ করার কারণে এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
তবে তাড়াহুড়ো করে ঈদের আগে উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় দেওয়ায় মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
টাকার উত্তরবঙ্গে প্রবেশ মুখে আমিনবাজারে লোকাল লাইনে যানজট এবং অবৈধভাবে গাড়ি পার্কিং নিষিদ্ধকরণে ছাত্রদের সাথে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
উদ্যোগ নিয়েছে আমিনবাজার ছাত্র সমাজ, ঈদে বাড়িতে ফিরতি যাত্রীদের নিরাপদ যাত্রা নির্ধারণের লক্ষ্য।
ভোলা তজুমদ্দিনে ৭ টি আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্য আটক করছে কোস্ট গার্ড।
ঢাকা সাভারের আমিনবাজারে ,আমিন বাজার ছাত্রসমাজের উদ্যোগ পরিবেশ অধিদপ্তর ও ৩ বাহিনীর এর সহযোগিতা ব্যাটারি ফ্যাক্টরি ৬ টি কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাই-বোনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রাত ৯টার দিকে উপজেলার শিলখালীর পেঠান মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে৷
বিস্তারিত ভুক্তভোগীর বক্তব্যে...
কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২৫ মার্চ(মঙ্গলবার)বিকেল ৪টার সময় উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া সাইফুল ইসলাম এর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি আভিযানিক টিম।
জানাগেছে, জমি দখল নিতে গত সোমবার সকালে উজানটিয়ার রুপালী বাজার এলাকায় অস্ত্রধারী ২০-২৫ জনের দল রুপালি বাজার পাড়া এলাকার খুইল্যা মিয়া, কালা মিয়া গংদের বাড়িতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।আর একটি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়।এসময় ছোঁড়াগুলিতে নারী-পুরুষসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ ।ভিডিওতে দেখা যায় মালেক পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম একনাগাড়ে গুলি ছুড়তে থাকে,তার দলবল ও নিরস্ত্র লোকজনের ওপর গুলি করে। তাঁরা অন্তত ২০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়া দাবী করেছেন।
এদিকে অস্ত্রধারীরা গুলিছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখাগেছে, কয়েকজন ব্যক্তি লোকজনকে লক্য করে পরপর গুলি ছুঁড়ছে।
পেকুয়া থানাসুত্রে জানাগেছে, রুপালী বাজার এলাকায় গুলি করে আহত করার ঘটনায় ১৪ জনকে আসামি করে ওইদিন রাতে নুরুন্নবীর ছেলে ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-১২ জন। ওই মামলায় সাইফুল ইসলাম ৪ নম্বর আসামি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়া সাইফুলের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করবে।
পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান।
গাজায় থেকে পেটে পাথর বেদে গোটা বিশ্বের উদ্দেশে যে খুতবা দিলেন গাজার ইমাম সাহেব।😭
আলহামদুলিল্লাহ ইসরাইলে ঢুকে হামলা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা
শেখ মুজিবের ৬ দফার গোপন রহস্য সত্য না প্রোপাগান্ডা Pinaki Bhattacharya
এবার আলোচনায় এনসিপির উত্তরঅঞ্চলের সংগঠক সারজিস আলম কে উদ্দেশ্য করে এনসিপির যুগ্ন সদস্য সচিব তাসনীম জারার খোলা চিঠি।
চারজনের মাঝে এক মেয়ে: লঞ্চের কেবিনে কী হলো?
সরাসরি। শেষ বারের মত ছায়ানটে সন্জীদা খাতুন
বিগত ১৭ বছর ভালো ছিলাম
তিস্তা বাঁচাই
নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে "নিরাপদ কুতুবদিয়া বিনির্মাণে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় দ্বীপাঞ্চল মাসিক পত্রিকার সম্পাদক আকবর খানের সভাপতিত্বে এ আলোচনা সভা শুরু হয়। আলোচনার বিষযবস্তু মধ্যে উল্ল্যেখযোগ্য ছিল টেকসই বেড়িবাঁধ নির্মান,কুতুবদিয়ার চতুর্পাশে বনায়ন, নিরাপদ ঘাটপারের জন্য ফেরি সার্ভিস চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সুপেয় পানির সংকট নিরসন,লবণের ন্যায্য মূল্য নির্ধারনে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণসহ আরো বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়। অনুষ্ঠানের শুরুতে দৈনিক কক্সবাজার-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এম.এ. মান্নান স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা জামায়াতের আমীর আ,স.ম শাহরিয়ার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক দৈনিক হিমছড়ির সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রশীদ, সাংবাদিক নেতা হুমায়ুন সিকদার, কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাজী তাহমিদ ও মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম প্রমুখ।
দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি-এর প্রতিনিধি আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এহাছান আল কুতুবী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক মানবকণ্ঠ-এর জেলা প্রতিনিধি ইসলাম মাহমুদ, দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি এম.এম. হাছান কুতুবী, দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন ও বিজয় টিভির প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, চ্যানেল এস ও মানবকণ্ঠ-এর প্রতিনিধি আনিসুর রহমান হিরো, দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও দৈনিক পূর্বকোণ-এর প্রতিনিধি হাছান মাহমুদ সুজন, দৈনিক আপনকণ্ঠ-এর প্রতিনিধি মহিউদ্দীন ও দৈনিক বিকাল বার্তা-এর প্রতিনিধি মো. হোসাইন প্রমুখ।
তামিমকে দেখে গণমাধ্যমে কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সামনে কথা বলা যায় না,
উত্তাল পরিস্থিতি নয়াপল্টনে, সরাসরি....
আওয়ামী লীগের সরকার ও চাঁদা ভাজি করছে, কিন্তু বর্তমানের মতো ওপেন ভাবে চাঁদা বাজি করে নাই