Balitang Pampalakasan | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Balitang Pampalakasan
সাতক্ষীরার আশাশুনির তেতুলিয়া বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
আব্দুর রশিদ সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাদাকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন। তিনি তেতুলিয়া বাজারের বিভিন্ন দোকানদার, পথচারী ও ব্যবসায়ীদের হাতে বিএনপির ৩১ দফা লিফলেট তুলে দেন এবং মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
কাজী আলাউদ্দিন বলেন,
“বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক ঘোষণা নয়, এটি দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা। জনগণ পরিবর্তন চাইলে পরিবর্তন অবশ্যই আসবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তুহিনুল্লাহ তুহিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুকু এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী। তারা বলেন, বিএনপির ৩১ দফা দেশের অর্থনীতি, গণতন্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সহায়ক হবে।
লিফলেট বিতরণকে কেন্দ্র করে তেতুলিয়া বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ৩১ দফার বিভিন্ন বিষয় আরও ভালোভাবে জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে জনগণের এই সাড়া আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যশোর অভয়নগরে ২৪ দলীয় ফুটবল ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মো: বাকিউজ্জামান রানা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সাতক্ষীরায় জেলা রাগবি ক্লাবের উদ্যোগে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা দলকে ট্রফি প্রদান করছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
সাতক্ষীরায় জেলা রাগবি ক্লাবের উদ্যোগে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তুফান কোম্পানী লিমিটেড এর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
AUSTRALIA VS INDIA FINAL MATCH HIGHLIGHT #fyp #foryoupage #foryoupage #1millionviews #aakbor #mrakbor #iamaakbor
AUSTRALIA VS INDIA FINAL MATCH HIGHLIGHT #fyp #foryoupage #foryoupage #1millionviews #aakbor #mrakbor #iamaakbor
সম্প্রীতি ও ঐক্যের প্রতীক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের নতুন অফিসের উদ্বোধন
কাঁঠালিয়া, ঝালকাঠি: ---
"মাদক ছেড়ে মাঠে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল"—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে শুরু হলো 'মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট'। গত ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও উপস্থিত নেতৃবৃন্দ
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্র দলের সহ-সভাপতি কেশব সুমন সরকার। এছাড়া শৌলজালিয়া ছাত্র দলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম এবং শৌলজালিয়া ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা তরুণদের মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গঠনে উৎসাহিত করেন।
প্রথম দিনের ম্যাচ ও ফল
উদ্বোধনী দিনে মোট ৪টি দল অংশগ্রহণ করে। দিনের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় কাঠালিয়া একাদশ এবং সাইক্লোন অফ কচুয়া দলের মধ্যে। টানটান উত্তেজনার এই খেলায় সাইক্লোন অফ কচুয়া জয়লাভ করে। বিজয়ী দলের খেলোয়াড় রহিম তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য 'ম্যান অফ দ্যা ম্যাচ' নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামে মুন্সিরাবাদ টাইগার্স এবং বিনাপানি লায়ন। দ্বিতীয় এই খেলায় মুন্সিরাবাদ টাইগার্স জয়লাভ করে টুর্নামেন্টে নিজেদের শুভ সূচনা করে। মুন্সিরাবাদ টাইগার্স দলের খেলোয়াড় সুজন নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরস্কার লাভ করেন।
শৌলজালিয়া ইউনিয়ন ছাত্র দলের সফল আয়োজনে টুর্নামেন্টটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আফগানিস্তান ও বাংলাদেশ সিরিজের টি-২০ তে ফেরার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারের।
লেমুয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
লেমুয়া ইউনিয়নের তরুণ নেতৃত্ব আব্দুল্লাহ আল মামুন সামাজিক উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর প্রতি তরুণ প্রজন্মের রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।
বর্ষপূর্তি উদযাপন
“সম্প্রীতির দৃষ্টান্ত: দেশের মধ্যে ফেনীতেই সর্বাধিক শান্তি ও সম্প্রীতি”
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় নির্মাণাধিন মিনি স্টেডিয়াম
আর্জেন্টিনার মাটিতে প্রতিযোগিতা মূলক শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মেসি
বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জমকালো ও উৎসব মূখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র ফাইনাল খেলা।
গত শুক্রবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর - কালিকাপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এবং সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ মেম্বারের সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ বাসু।
ফাইনালে ওমর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মুখোমুখি হন কাকা সুপার কিংস টিমের খেলোয়াড়দের। টানটান উত্তেজনায় ভরপুর খেলায় ট্রাইভেকারে ২ - ০ গোলের ব্যবধানে ওমর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কাকা সুপার কিংস টিম জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল-আমিন সরকার প্রধান। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা একটি জাতিকে আলোকিত করে, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও সুস্থভাবে গড়ে তোলে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণরা এখনও খেলাধুলাকে ভালোবাসে। যদি তাদের পাশে সমাজের প্রতিটি পরিবার ও সংগঠন দাঁড়ায়, তবে আমরা মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে পারব। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক, যিনি বাংলাদেশ ফুটবলের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করেই আমাদের এ আয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের পাশে থাকব।
এলাকাবাসীর দাবি তুলে ধরে তিনি বলেন, রাধানগর - কালিকাপুর গ্রামের তরুণ এবং মেধাবী যুবকদের জন্য খেলার কোনো মাঠ না থাকায় খেলোয়াড়রা তাদের মেধাবিকশিত করতে পারছেন না। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া - ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাটি ও মানুষের নেতা অ্যাড. রফিক সিকদার এর নিকট একটি মাঠের জন্য জোর আবেদন এলাকাবাসীর। খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জয়া ট্রাভেল’স এর স্বত্ত্বাধিকারী এস এ অলি উলাহ, পৌর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক রাসেল মিয়া, সৌদিপ্রবাসী ফরিদ আহমেদ, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন শ্রমিক দল নেতা রুহুল আমিন সরকার, উজানচর ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া প্রমূখ।
চ্যাম্পিয়ন কাকা সুপার কিংসের দলীয় ক্যাপ্টেন মাহি, সুজন, কাউসার, শিপন, শামীম, স্বপন।
রানার্স আপ দলের ওমর স্পোটিং ক্লাবের দলীয় ক্যাপ্টেন ওমর ফারুক, কবির হোসেন, হাবিবুল্লাহ, সুমন, নাজিমুদ্দিন, সজল। উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলনে হোমনার মেহিদি হাসান এম বাপ্পি।
“মাদককে না বলি, ক্রীড়াকে উৎসাহিত করি” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় অনুৃষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ মৌতলা ইউনিয়ন কাপের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও প্রাক্তন কৃতি ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠান
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
টাঙ্গাইল, ঘাটাইল, বিরাহিমপুর স্কুল মাঠে চলছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট