Spor Haberleri | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Spor Haberleri
জনপ্রিয় ফুটবল ম্যাচ, গলাচিপা অফিসার ক্লাবের আয়োজনে সেমি ফাইনাল ম্যাচ। না দেখলেই মিস করবেন।
গাজীপুর হারিকেন
সিরাজগঞ্জের রায়পুর ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ২-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে মাঠে ছিল উপচে পড়া দর্শক।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় উভয় পক্ষ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বিবাহিত একাদশ পরপর দুটি গোল করে জয়ের পথ নিশ্চিত করে। দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার আর করতালিতে মাঠ মুহূর্তে উৎসবমুখর হয়ে ওঠে।
ম্যাচের উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন— "খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আজকের এই আয়োজন প্রমাণ করে, সিরাজগঞ্জের মানুষ খেলাধুলাকে কতটা ভালোবাসে। এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।"
তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সিরাজগঞ্জ পৌর বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম, ধানবান্ধি ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, ইসলামীয় সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজান সরদার, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, সাবেক পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা সেজাব শিকদার ও সেলিম শিকদার এবং ওয়ার্ড জাসাস সভাপতি নয়ন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানান অতিথিরা। আয়োজনটি শুধু একটি ফুটবল ম্যাচেই সীমাবদ্ধ থাকেনি—এটি ছিল মিলনমেলার এক প্রাণবন্ত উদাহরণ, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
দিনাজপুর বড় ময়দানে ক্রিয়া চর্চা বন্ধ হলে মুখ থুবরে পড়বে দিনাজপুর ক্রিয়াঙ্গন। ঝড়ে পড়বে উদ্যমী তরুন সম
দিনাজপুর বড় ময়দানে ক্রিয়া চর্চা বন্ধ হলে মুখ থুবরে পড়বে দিনাজপুর ক্রিয়াঙ্গন। ঝড়ে পড়বে উদ্যমী তরুন সমাজ।
এক সময়কার বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় আশরাফুল এখন বরিশাল প্রধান কোচ।
ঝালকাঠির জেলার কাঁঠালিয়ার বিনাপানি কৈখালী বলতলা কানাইপুর মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে বিনাপানি একাদশ ও বলতলা একাদশ। তারা ১:২ পয়েন্টের ব্যাবধানে বিজয়ী হয় বলতলা একাদশ।
ভালুকায় জুলাই স্মৃতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয় | BRA vs ARG | Football | News Update
জুলাই স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ ২৯ জুলাই ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রিয়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে। উদ্বোধন করেন হাসনাত আব্দুল্লাহ, ইউএনও, এবং সভাপতি হিসেবে ছিলেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিয়াস মোহাম্মদ শুভ সঞ্চালনা করেন। সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মোহাম্মদসহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও শান্তির বার্তা যোগ করেছে আনন্দ।
Check out the highlights! Share with football fans.
📅 Date: 29 July 2025
📍 Location: Bhaluka Government College Field
🎥 For more: Like, Comment, and Share.
Cover Topic -
জুলাই স্মৃতি ফুটবল ম্যাচ,
ভালুকা ফুটবল ২০২৫,
ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ,
Bhaluka Football Match,
July 29 Sports Event,
Hasanat Abdullah,
Football Highlights 2025,
ময়মনসিংহ খেলাধুলা,
Cultural Performance Bhaluka,
BRA vs ARG,
#জুলাইস্মৃতি #ভালুকা #ব্রাজিলজয় #আর্জেন্টিনা #ফুটবলম্যাচ২০২৫ #ময়মনসিংহ #hasnatabdullah #footballvictory #bhawalukaevent #culturalshow
ঘাটাইল আদর্শ প্রাইমারি স্কুল মাঠে
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ( ফাইনাল ) খেলা।
আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
৭গোলের দাপট শুরুতেই ঝড় বাঘিনীদের
যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ফেনী জেলা ক্রিকেট লীগ ২০২৫ ফাইনালে চ্যাম্পিয়ন দাগনভূঁঞা উপজেলা টীম
নাটোরের বড়াইগ্রামে সোনালী অতীত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় একটি র্যালি বের করা হয়। র্যালিটি রাজাপুর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে ৪০ অনূর্ধ্ব প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এ সময় বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান সুজন, মুলাডুলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলী আকবর। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য কামরুল হাসান, রাশেদ খান মাসুম, প্রভাষক কে এম কল্লোল সহ প্রায় দুই শতাধিক রাজাপুর ও এর আশেপাশের প্রাক্তন ফুটবল খেলোয়াড় এসময় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খালে সোমবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের খেলার মাঠ, যেটি স্থানীয় শিশুদের জন্য জনপ্রিয় একটি খেলার স্থান, আজ অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত শিশু এই মাঠে খেলাধুলা করতে আসে, কিন্তু মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ ও ঘাস লাগানোর অভাবে এটি যেন মৃতপ্রায়।
মাঠের পরিবেশ উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা শিশুদের খেলাধুলার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে। মাঠটি শুধু খেলাধুলার স্থান নয়, বরং এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাঠের বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, "আমরা প্রতিদিন আমাদের সন্তানদের এই মাঠে পাঠাই, কিন্তু মাঠের বেহাল দশা দেখে আমরা খুবই হতাশ। কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।"
নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষকও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা আশা করি স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।"
সরকারি নীতিমালা অনুযায়ী, স্কুলের খেলার মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া উচিত। কিন্তু বাস্তবে এই নীতিমালা প্রায়ই উপেক্ষিত হয়। মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসনের অনাগ্রহ বিশেষভাবে লক্ষণীয়।
বিশেষজ্ঞরা বলছেন, খেলার মাঠ শুধু শারীরিক কসরত করার স্থান নয়, এটি শিশুদের সামাজিক দক্ষতা ও সহযোগিতার অনুভূতি বিকাশে সহায়ক। মাঠের উন্নয়নের মাধ্যমে শিশুদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে, যা তাদের স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক বিকাশে সহায়ক হবে।
এই মাঠের সংস্কার না হলে ভবিষ্যতে এর আরও ক্ষতি হতে পারে এবং স্থানীয় শিশুদের জন্য খেলার সুযোগ আরও কমে আসবে। এ কারণে নন্দীগ্রামের বাসিন্দারা স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন তারা দ্রুত মাঠের উন্নয়নে পদক্ষেপ নেয়।
অবশেষে, নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের মাঠের সংস্কার ও রক্ষণাবেক্ষণ একটি জরুরি প্রয়োজন। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে এবং মাঠটি পুনরায় শিশুদের খেলার উপযোগী করে তুলবে।
রাঙ্গামাটি বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ ঘটিকায় মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠে মুসলিম ব্লক ফুটবল একাদশ এর আয়োজনে চুড়ান্ত পর্বের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার পূর্বে ফিলিস্তিনীদের সমর্থনে ফিলিস্তিনী জাতীয় পতাকা হাতে খেলোয়াড়রা মাঠে নামে।
উক্ত অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মো: সেলিম জাবেদ মুসা এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা,উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম, খেলা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ উপজেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মী ও বৃহত্তর মুসলিম ব্লক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন "মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশ বনাম পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব।
নির্ধারিত সময়ে শেষে "মুসলিম ব্লক ফেন্ডশিপ ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করেন পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব বিজয়ী লাভ করে।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথিরা বলেন, এই খেলাটি হওয়ার কথা ছিলো গত বছরে। একটু সমস্যা হওয়ার কারণে খেলাটি স্থগিত করা হয়েছিলো। তারা আরো বলেন খেলাধুলায় মানুষের মন ভালো রাখে,খারাপ কাজ থেকে বিরত রাখে এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।
পরে চ্যাম্পিয়ন দলকে বিশ হাজার টাকা ও রানার্স আপ দলকে দশ হাজার টাকা প্রাইজমানি ও উভয় দলের খেলোয়াড়দের মাঝে দলীয় ট্রফি ও ব্যাক্তিগত এবং অতিথিদের পুরস্কার বিতরণ করা হয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে গেলেন শিল্পি মনির খান।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজিত বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কুলিয়ারচরে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব উৎযাপন উপলক্ষে বাঙালির ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।