Pulitika | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Pulitika
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের টেকঅফ বা উড্ডয়নের ঠিক প্রাক্কালে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানটির রানওয়েতে দৌড়ানোর সময় হঠাৎ একটি চাকা ফেটে যায় এবং এর পরপরই ব্রেক সিস্টেমে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পাইলট ও ক্রুদের দ্রুত পদক্ষেপে বিমানটি নিরাপদে থামানো সম্ভব হয় এবং তাৎক্ষণিকভাবে জরুরি নির্গমন পথ বা ইমার্জেন্সি স্লাইড খুলে দেওয়া হয়। এ সময় বিমানে থাকা একশো তিয়াত্তর জন যাত্রী কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ছাড়াই নিরাপদে নিচে নেমে আসেন। সব যাত্রী অক্ষত অবস্থায় ফিরে এলেও, পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় যে, জীবন বাঁচাতে চরম আতঙ্কজনক পরিস্থিতিতেও অনেক যাত্রী তাদের সঙ্গে থাকা ভারী ব্যাগ বা লাগেজগুলো সাথে নিয়েই বিমান থেকে নেমে আসছেন। বিমান চলাচলের নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, জরুরি পরিস্থিতিতে বিমান ত্যাগ করার সময় কোনো অবস্থাতেই ব্যক্তিগত ব্যাগ বা মালামাল সঙ্গে নেওয়া উচিত নয়। কারণ ভারী বা ধারালো ব্যাগ যেমন ইমার্জেন্সি স্লাইড ছিদ্র করে ফেলতে পারে, তেমনি কেবিনের জরুরি পথগুলোতে জট সৃষ্টি করে অন্য যাত্রীদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। বর্তমানের এই বিমান দুর্ঘটনার ভিডিওটি নতুন করে উড়োজাহাজের যাত্রী সাধারণের জরুরিকালীন সচেতনতা এবং উদ্ধার তৎপরতার নিয়মাবলী মানার বিষয়টি সামনে নিয়ে এসেছে। ঘটনার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থাগুলোর পক্ষ থেকে এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
📌 মূল বিষয়সমূহ:
• উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের চাকা ফেটে যায় ও ব্রে্কে আগুন ধরে।
• জরুরি স্লাইড ব্যবহার করে একশো তিয়াত্তর জন যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে আসেন।
• বিপদজনক পরিস্থিতিতেও যাত্রীদের ব্যাগ নিয়ে নামার দৃশ্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
📹 Source / Credit: ওম প্রকাশ রাস্তোগী
⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় তথ্য সরবরাহের উদ্দেশ্যে প্রকাশিত।
আখাউড়ার দুর্জনগর গ্রামের নতুন হাইব্রিড বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক । সে আওয়ামীলীগ এর সময় আওয়ামীলীগ ও বিএনপির সময়ে বিএনপি নেতা সেজে সুবিধা আদায় করে। তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে এলাকায় ।
গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে নিষেধাজ্ঞা ও কড়া নজরদারির মধ্যেই যুবলীগের ঝটিকা মিছিল
বিস্তারিত দেখুন প্রতিবেদনে
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবলীগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিছিলটি ভদ্রা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়—
‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
‘মনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
নেতাকর্মীদের বক্তব্য ও নির্দেশনা:
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।
মিছিল শেষে আয়োজিত পথসভায় যুবলীগ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বক্তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো মিছিলের গতিবিধি ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। ভদ্রা এলাকা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়।
এ বিষয়ে আরএমপির মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও তারা দেখেছেন এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত দেখুন প্রতিবেদনে
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবলীগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিছিলটি ভদ্রা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়—
‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’
‘লিটন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
‘মনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
‘রনি ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
নেতাকর্মীদের বক্তব্য ও নির্দেশনা:
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে।
মিছিল শেষে আয়োজিত পথসভায় যুবলীগ নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে থেকে প্রতিহত করা হবে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বক্তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো মিছিলের গতিবিধি ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। ভদ্রা এলাকা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়।
এ বিষয়ে আরএমপির মিডিয়া মুখপাত্র এডিসি জামিলুর ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও তারা দেখেছেন এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিরোধী দলীয় সংসদ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন"এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে প্রতারণা করেছে। আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের দাবি আদায়ের জন্য, গ্যাস,বিদুৎ, জুলাই আন্দোলনে গনহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরবো না।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির নানা আয়োজন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
আকাশভাঙ্গা আনন্দময় বৃষ্টি আর প্রকৃতির স্নিগ্ধতাকে সঙ্গী করে বগুড়ার নন্দীগ্রামে উদ্যাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী। আকাশজুড়ে মেঘের গর্জন আর বৃষ্টির ফোঁটাকে উপেক্ষা করে নেতাকর্মীদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস ও বিজয়ের আনন্দ।
বৃষ্টির মাঝে বর্ণাঢ্য বিজয় র্যালি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালিতে যেন আনন্দের জোয়ার নেমেছিল। বৃষ্টিভেজা রাজপথেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। ঝিরিঝিরি বৃষ্টির শীতল হাওয়া আর নেতাকর্মীদের প্রাণখোলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নন্দীগ্রাম পৌরশহর।
আনন্দঘন এই বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম (বগুড়া-৪) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। বৃষ্টির মধ্যে নেতার সান্নিধ্যে কর্মীদের উদ্দীপনা ছিল দ্বিগুণ। রঙিন ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় সজ্জিত হয়ে সবাই অংশ নেন এই বৃষ্টিভেজা আনন্দ র্যালিতে। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ আর উৎসবের আমেজ একাকার হয়ে এক অনন্য দৃশ্যের জন্ম দেয়।
সংক্ষিপ্ত সমাবেশ
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃষ্টিস্নাত দিনে নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দঘন পরিবেশ দলের আন্দোলন-সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা।
উৎসবমুখর এই আয়োজনে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী অংশ নেন।
বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বর্নাট্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ( বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে , সহযোগী ও অংঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের অংশ গ্রহণের বিশাল আনন্দ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলাচত্বরে এসে মিছিল শেষ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আব্দুল মান্নান মুকুল, সামছুসজামান হাসু, লোকমান হোসেন সরকার, যুবদলের আবদুল খালেক, অপুর্ব লাল সেন, সেচ্ছাসেবক দলের এইচ এম বাবুল সহ ছাত্রদল, ওলামা দল,তাতীদলের বিভিন্ন নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহিদ প্রেসিডেন্ট মেজর জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্যদিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলবো- ভিপি অমর কৃষ্ণ দাস
.
.
#sirajganj | #bnp | #politics | #vpamarkrishna
সিরাজগঞ্জ ধানের শীষের মাটিতে রূপান্তর করতে চাই- বিএনপি নেতা মুন্সী জাহেদ আলম
.
#sirajganj | #bnp | #politics
দলের অভাবগ্রস্থ নেতাদের চরিত্রহরণ করছে ফ্যাসিবাদের দোষররা- বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #politics
গণমানুষ ও নেতাকর্মীদের আকাঙ্ক্ষা পূরণে উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি অমর কৃষ
গণমানুষ ও নেতাকর্মীদের আকাঙ্ক্ষা পূরণে উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস
.
#sirajganj | #bnp | #vpamarkrishnadas
দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু
.
#sirajganj | #bnp | #sydurrahmanbachchu
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আজ উপজেলার প্রধান প্রধান সড়কে র ্যালি করেছে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আব্দুল মান্নান মুকুল, সামছুসজামান হাসু, লোকমান হোসেন, আরাফুর রহমান, যুবদলের অপুর্ব লাল সেন, সেচ্ছাসেবক দলের এইচ এম বাবুল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। উপজেলা চত্বরে বৃক্ষ রোপন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয়া নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন বক্তারা।
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আইনুল হকের ওপর হামলার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি বিএনপি নেতা বা
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আইনুল হকের ওপর হা/ম/লা/র স/ন্ত্রা/সী/দে/র দ্রুত গ্রে/প্তা/রে/র দাবি বিএনপি নেতা বাচ্চুর
.
#sirajganj #vpaynulhaque #rayganj
চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় নিউমার্কেট যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদলের উপর হামল
চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় নিউমার্কেট যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদলের উপর হামলা, আহত অন্তত ১৩
ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নে এনসিপির নতুন আহ্বান কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগে পুরান কমিটি স্থগিত করে আবু তালেব কে আহ্বায়ক ও শরিফুল ইসলাম কে সদস্য সচিব করে নতুন আহ্বান কমিটি গঠন করেন।
মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, নেত্রকোনা জেলা লুৎফজ্জামান বাবর
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরালকে কেন্দ্র করে তার শাস্তির দাবিতে বুধবার (২২ জুলাই '২৬) বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে "শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ"