কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
Shorts Lumikha
কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
জাতীয়
সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
এ কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি
বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার
ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ
পারভেজ।
বক্তারা
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত
উদ্যোগের আহ্বান জানান।
ইউনিয়ন
সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো.
সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী
রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের
সমাজকর্মী ও অতিথিবৃন্দ।
আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন
মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ
বাহাউদ্দীন।
কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টার ও দিগন্ত দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি…
কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টার ও দিগন্ত দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত।।
বাস_কে যখন ট্রেন মনে করি। 😟(HD)
বাসকে যখন ট্রেন মনে করা হয়। কুড়িগ্রামের জেলার রাজারহাট উপজেলায় ১১.২.২০২৫ তারিখে ট্রেনের রাস্তা দিয়ে হঠাং বাস চলে আসে
“আমরা ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
“আমরা ধর্মীয় শাসনে বিশ্বাসী, কিন্তু ধর্মকে কখনোই ব্যবসা বা রাজনীতির হাতিয়ার করি না” —বিএনপি নেতা বাচ্চু
.
#bnp | #sirajganj | #bachchu
দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬
🌿 বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ 🌳
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ হরেক রকমের গাছের সমাহার ঘটেছে
পরিবারের জন্য উপযোগী ফলজ গাছ, সৌন্দর্যবর্ধক গাছ কিংবা পরিবেশ রক্ষায় বনজ গাছ—সব ধরনের চারা সংগ্রহের সুযোগ রয়েছে এই মেলায় একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
আসুন, অন্তত একটি গাছ লাগাই—সবুজে সাজাই আমাদের প্রিয় বাংলাদেশ 🌱
"Eye News BD" app





