কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

السراويل القصيرة خلق

কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস  উদযাপন
Nazrul Islam

কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

⁣জাতীয়
সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি
বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার
ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ
পারভেজ।

বক্তারা
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত
উদ্যোগের আহ্বান জানান।

ইউনিয়ন
সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো.
সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী
রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের
সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

‎আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন
মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ
বাহাউদ্দীন।

Nazrul Islam

0

0

شارك

8

লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হলো ঈদ আনন্দ বাজার
Akm Kaysarul Alam

লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হলো ঈদ আনন্দ বাজার

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার অডিটরিয়ামে শুরু হলো মাস ব্যাপি ঈদ আনন্দ বাজার

Akm Kaysarul Alam

0

1

شارك

63

রামগঞ্জে ধর্ষন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।
Kanak Majumdar

রামগঞ্জে ধর্ষন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।

সারা দেশে নারীদের প্রতি যৌন নিপীড়ন ও ধর্ষনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগন।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ কারীরা মিছিল করে বাজার প্রদক্ষিণ করে, ধর্ষন বিরোধী স্লোগান দেন ও ধর্ষকদের ফাঁসির দাবী জানান।।

Kanak Majumdar

0

2

شارك

46

⁣স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোলাইমা নামে এক গৃহবধূ।
Nahid Hasan

⁣স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোলাইমা নামে এক গৃহবধূ।

⁣স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে হামলার শিকার হয়েছেন সোলাইমা নামে এক গৃহবধূ।
ভুক্তভোগী নারী আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইছেন।

Nahid Hasan

0

0

شارك

12

কুমিল্লায় ঘটে যাওয়া এক্সিডেন্ট এর ফুটেজ ৪ জন নিহত
রাজবাড়ী প্রতিনিধি

কুমিল্লায় ঘটে যাওয়া এক্সিডেন্ট এর ফুটেজ ৪ জন নিহত

⁣কুমিল্লায় ঘটে যাওয়া এক্সিডেন্ট এর ফুটেজ ৪ জন নিহত

রাজবাড়ী প্রতিনিধি

0

0

شارك

15

বনপাড়া মোল্লা হোটেলের সামনে সড়ক দু'র্ঘট'নার সিসিটিভি ফুটেজ
Belhaj Badhon

বনপাড়া মোল্লা হোটেলের সামনে সড়ক দু'র্ঘট'নার সিসিটিভি ফুটেজ

⁣বনপাড়া মোল্লা হোটেলের সামনে সড়ক দু'র্ঘট'নার সিসিটিভি ফুটেজ

Belhaj Badhon

0

1

شارك

19