কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
Kratke hlače Stvoriti
কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
জাতীয়
সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
এ কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি
বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার
ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ
পারভেজ।
বক্তারা
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত
উদ্যোগের আহ্বান জানান।
ইউনিয়ন
সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো.
সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী
রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের
সমাজকর্মী ও অতিথিবৃন্দ।
আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন
মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ
বাহাউদ্দীন।
আমার বোন সব সময় অ্যালার্মের মতো বাজতে থাকত।
আমার বোন সব সময় অ্যালার্মের মতো বাজতে থাকত।
এবার জামাতের বিরুদ্ধে রাজপথে রাজবাড়ীর ছাত্রদল
এবার জামাতের বি*রু*দ্ধে রাজপথে রাজবাড়ীর ছাত্রদল
NOKIA 3250 #electronicmusic #housemusic #nokia
NOKIA 3250 #electronicmusic #housemusi
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠান শেষে উত্তরাঞ্চলের
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠান শেষে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিশ আলম
ভালো ফলাফল করতে ২৪ ঘণ্টা পড়া নয়, প্ল্যানিং-ই আসল
ভালো ফলাফল করতে ২৪ ঘণ্টা পড়া নয়, প্ল্যানিং-ই আসল
Aplikacija „Eye News BD”



