কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

Calção Crio

কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।


আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখা ও পৌর শাখা।


অষ্টমী স্নান পরিদর্শন করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।


অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে।


উপজেলা পুজা উদযাপন পরিষদের কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

Ali Sohel

0

0

482

ছোট-বড় তরুণরা যেন গর্জে উঠেছে

তরুণদের উপস্থিতিতে 24 এর শক্তি যেন ফিরে এসেছে এমনটাই তরুণদের বক্তব্য। তারা লড়াই করতে প্রস্তুত ইসলামের জন্য।

Alamin hosen suvo

0

0

21

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত

⁣রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত। স্কুল ছুটির কিছুক্ষণ আগে বিমানটি ভবনের উপর পরে বিধস্ত হয়। বহু হতাহতের আশঙ্কা!

GK Shohag

0

1

33,721

যাত্রীবাহী রিক্সায় ভাড়ী পন্য উত্তোলন

⁣যাত্রীবাহী রিক্সায় ভাড়ী পন্য উত্তোলন

Akm Kaysarul Alam

0

1

22

এক অভিনব কায়দায় হাতিয়ে নিলো ২০ হাজার টাকা

নাটোর বড়াইগ্রামের গাড়ফা বাজার আলামিন ভ্যারাইটিজ স্টোর থেকে DIB পরিচয়ে হাতিয়ে নিলো ২০ হাজার টাকা গত ১৩ মে আনুমানিক রাত দশটার পরে এই ঘটনা ঘটে

Md Siyam

0

0

22

Mohammad Tayub - বৃষ্টির মধ্যেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন(H

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

মোঃ নেজাম উদ্দীন

0

0

1,952