কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

Shorts Skapa

কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।


আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখা ও পৌর শাখা।


অষ্টমী স্নান পরিদর্শন করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।


অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে।


উপজেলা পুজা উদযাপন পরিষদের কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

Ali Sohel

0

0

482

রামিসার বিচারের দাবি

রামিসার বিচারের দাবি

Abdullah Al Mamun

0

0

3

তুষভান্ডার বাজার হতে ১ জনকে আটক করেছে সেনাবাহিনী

⁣তুষভান্ডার বাজার হতে ১ জনকে আটক করেছে যৌথ বাহিনী

Akm Kaysarul Alam

0

0

20

কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃর্মিলনী অনুষ্ঠান

⁣কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে। এই স্লোগানে চাঁদপুরের কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে মার্চ) বিদ্যালয় মিলনায়তনে গাজী ইউনুসের সভাপতিত্বে ও আবু বকর, জসিম এবং শরিফের পরিচালনায় কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উদ্ভোধনী বক্তব্য শেষে উৎসব মুখোরে দিনব্যাপী খেলাধুলা, কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা-সভা, ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও স্মৃতিচারণ সহ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

shahadat Munsy

0

0

15

আমতলীতে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দে ছুরিকাঘাতে চাচাত ভাই খুন, হত্যাকারী আটক

⁣আমতলীতে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দে ছুরিকাঘাতে চাচাত ভাই খুন, হত্যাকারীসহ ২ জন আটক

MD .KHALED MOSHARRAF SHOHEL

0

0

12

সরকারকে আরো সক্রিয় হতে হবে ভিপি নুর

⁣সরকারকে আরো সক্রিয় হতে হবে ভিপি নুর

Mahamud Mithu

0

1

17