কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল
ショーツ 作成
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।
আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখা ও পৌর শাখা।
অষ্টমী স্নান পরিদর্শন করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।
অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।
উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ | Tree Plantation by Uttara Bhaluka Samiti
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়। এই ভিডিওতে দেখুন কীভাবে এই উদ্যোগটি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করছে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখছে।
Subscribe for more community-centric videos
Cover Topic -
Bhaluka, Bhaluka Upazila, Mymensingh, Uttara Bhaluka Samiti, Tree Plantation, Fruit Tree Distribution, Environmental Protection, Student Engagement, Community Service, ভালুকা, ভালুকা উপজেলা, ময়মনসিংহ, উত্তরা ভালুকা সমিতি, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, ফলজ গাছ, Info Today Bangla, PuloKito, Info Today, Bangla News,
#bhaluka #treeplantation #communityservice #infotodaybangla #pulokito #mymensingh #uttora





