কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

Kratke hlače Stvoriti

কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।


আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখা ও পৌর শাখা।


অষ্টমী স্নান পরিদর্শন করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।


অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে।


উপজেলা পুজা উদযাপন পরিষদের কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

Ali Sohel

0

0

482

জুলাই যোদ্ধা সেই আতিককে পেটালো পুলিশ সংসদ ভবনের সামনে

⁣জুলাই যোদ্ধা সেই আতিককে পেটালো পুলিশ সংসদ ভবনের সামনে

Mamun Sorder

0

0

10

WhatsApp Video 2025-09-08 at 17

বাগেরহাটের ৪ টি আসন ফিরে পাওয়ার দাবিতে চুলকাটিতে হরতাল পালনকালে

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি

0

0

14

বিদেশে চাকরির প্রলোভন, জেদ্দায় দালাল চক্রের হাতে বিক্রির অভিযোগ; সিংড়ার যুবকের আকুতি—‘আমাকে বাঁচান’

⁣বিদেশে চাকরির স্বপ্ন, কিন্তু শেষ হলো দুঃস্বপ্নে!
নাটোরের সিংড়া উপজেলার এক যুবক সৌদি আরবের জেদ্দা থেকে কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবন রক্ষার আকুতি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বিদেশে নিয়ে দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে না খেয়ে অমানবিক পরিস্থিতিতে থাকার কথাও জানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি বাংলাদেশ সরকার, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Estiak Ahmed Shihab

0

0

4

কেন্দুয়ায় যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

⁣কেন্দুয়ায় যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Md Humayun

0

0

6,694

শূন্য সৈকত পর্যটকদের আগমনে পরিপূর্ণ সমুদ্র সৈকত এবার ঈদে প্রচুর পর্যটকদের আগমন হবে বলে জানিয়েছেন স্

কুয়াকাটা সমুদ্র সৈকত ঈদের পরের দিন থেকে পর্যটকদের আগমনে ব্যবসা বাণিজ্য চলবে জমজমাট সবার একই মত

Liton Das

0

2

14