কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর..
কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর..
ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর কঠোর ও সর্বস্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বহন..

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এই বহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের এই চালানটি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে এসে পৌঁছাবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের আকাশসীমা এবং রুট ব্যবহার করে এসব পারমাণবিক জ্বালানির চালান বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে।

Inga kommentarer hittades


News Card Generator