কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে কোলে নিলেন ইউএনও.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে কোলে নিলেন ইউএনও..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে কোলে নিলেন ইউএনও..
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে কোলে নিলেন ইউএনও..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে কোলে নিলেন ইউএনও

 


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অজ্ঞাতনামা ওই নারী স্বাভাবিক প্রসবের মাধ্যমে ফুটফুটে এক নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতলে ছুটে যান কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। এসময় ইউএনও অনুজা মণ্ডল নবজাতককে কোলে নিয়ে স্নেহে জড়িয়ে ধরেন। দায়িত্বশীল প্রশাসক হিসেবে নয়, একজন মমতাময়ী নারী হিসেবে তার এই আচরণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

ইউএনও অনুজা মণ্ডল বলেন, “এটি প্রশাসনিক বলেন আর মানবিক বলেন—দায়িত্ব তো দায়িত্বই। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছে। এক মাস আগে ওই নারীকে মৌতলা থেকে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। নিয়মিত সেবা, ওষুধ, আলট্রাসোনোগ্রামসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং নার্সরা যথেষ্ট পরিশ্রম করেছেন। আজ নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি সন্তান প্রসব করেছেন।”

তিনি আরও জানান, ইতোমধ্যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য কয়েকজন আবেদন করেছেন। সবকিছু যাচাই-বাছাই শেষে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মানসিক ভারসাম্যহীন নারী ও তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে উপজেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে মা ও নবজাতকের সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

স্থানীয়রা জানান, ঘটনাটি ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সহযোগিতায় মা ও শিশু নিরাপদ ও সুরক্ষিত জীবন লাভ করবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ওই নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক ও চিকিৎসাগত সহায়তার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে।

コメントがありません


News Card Generator