কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো… | আই নিউজ বিডি

কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর

সেনাবাহিনীর কঠোর ও সর্বস্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বহন..
Eidok-এ শেয়ার
কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হলো ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর
ছবি: সংগৃহীত

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এই বহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের এই চালানটি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে এসে পৌঁছাবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের আকাশসীমা এবং রুট ব্যবহার করে এসব পারমাণবিক জ্বালানির চালান বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি বাংলাদেশ ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 55 ভিউ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি বাংলাদেশ এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 70 ভিউ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 70 ভিউ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 62 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 68 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 46 ভিউ