কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক, মায়ের দায়িত্বে পাশে দাঁড়ালেন ওসি মিজানুর রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক, মায়ের দায়িত্বে পাশে দাঁড়ালেন ওসি মিজানুর রহমান..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক, মায়ের দায়িত্বে পাশে দাঁড়ালেন ওসি মিজানুর রহমান..
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক, মায়ের দায়িত্বে পাশে দাঁড়ালেন ওসি মিজানুর রহমান..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক, মায়ের দায়িত্বে পাশে দাঁড়ালেন ওসি মিজানুর রহমান

 

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর কোলে জন্ম নিল একটি নবজাতক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটির জন্ম হয়।

 

জন্মের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদও উপস্থিত ছিলেন। ওসি নবজাতককে কোলে তুলে নেন এবং তার সুস্থতা ও ভবিষ্যৎ সুরক্ষায় থানার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

প্রায় এক মাস আগে উপজেলার মৌতলা বাজার এলাকায় নারীটিকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী ও কমিউনিটি ক্লিনিকের কর্মীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ’র নির্দেশনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টানা এক মাস ধরে তার চিকিৎসা ও পরিচর্যা চালিয়ে যান। এর ফলেই নারীটি নিরাপদে সন্তানের জন্ম দিতে সক্ষম হন।

 

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নবজাতকের নিরাপত্তা ও পরিচর্যার জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন নারীটির দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

তবে মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভধারণ ও সন্তানের জন্মকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাকে শোষণকারীদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন।

 

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “মানসিক ভারসাম্যহীন নারীর সঙ্গে এ ধরনের নেক্কারজনক কাজে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

Комментариев нет


News Card Generator