বগুড়ায় আওয়ামী লীগ নেতা লিংকন গ্রেফতার  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় আওয়ামী লীগ নেতা লিংকন গ্রেফতার 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
বগুড়ায় আওয়ামী লীগ নেতা লিংকন গ্রেফতার 
বগুড়ায় আওয়ামী লীগ নেতা লিংকন গ্রেফতার 
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর গ্রামের পলাতক আসামী মোঃ মোস্তাক আহমেদ লিংকন (৫৩) কে, বগুড়া থানার এসআই (নিঃ) আবু জাফর মোঃ সালেহ, গোপন সংবাদের খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ৯ জুলাই শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার দীর্ঘদিন পলাতক থাকা মোঃ মোস্তাক আহমেদ লিংকনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো, গোকুল ইউনিয়নের রাম শহর গ্রামের মৃত মোখলেসুর রহমান মুকুলের পুত্র। মো: মোস্তাক আহমেদ রিংকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগ।  পুরান বগুড়া আজিজুল হক কলেজের পশ্চিম পাশে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন বর্তমানে বগুড়া থানা হাজতে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Aucun commentaire trouvé


News Card Generator