Munim Hossain Khandker Protik | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
最新视频
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর বটতলা এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী আত্মহত্যা করেছেন।
১৫ বিজিবির এই গৌরবময় দিনে বিজিবির সম্মানিত অধিনায়ক মহোদয়, সকল অফিসার, জেসিও এবং সকল স্তরের সদস্যবৃন্দের প্রতি জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তায় বিজিবির দায়িত্বশীলতা, সাহস
ও নিষ্ঠা প্রশংসনীয়। দেশের গর্ব লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি দেশের অতন্দ্র প্রহরী এগিয়ে যাক, গৌরব অর্জন করুক- এই প্রত্যাশা।
সারের
দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।
ঘটনার
খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার এবং জেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে
কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন। পরে প্রশাসনের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক
উপায়ে ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত
হয়। এরপর কৃষকরা অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক বলেন জেলায় সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটি
ও অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়ছে। কৃষকদের দাবি
অনুযায়ী তাৎক্ষণিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায়
কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
‘গত বছরের চেয়ে এবার সারের বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে। দেশে সারের কোনো সংকট নেই। আমরা ডিলারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি এবং খুচরা বিক্রেতার সংখ্যাও আরও বাড়ানো হবে।’
বুধবার (২৬ আগস্ট) লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রানমন্ত্রী আরও বলেন, সার নিয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির চেষ্ঠা, সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনিয়ম বা সার মজুদ করার চেষ্টা করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।‘গত বছরের চেয়ে এবার সারের বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে। দেশে সারের কোনো সংকট নেই। আমরা ডিলারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি এবং খুচরা বিক্রেতার সংখ্যাও আরও বাড়ানো হবে।’
বুধবার (২৬ আগস্ট) লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রানমন্ত্রী আরও বলেন, সার নিয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির চেষ্ঠা, সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনিয়ম বা সার মজুদ করার চেষ্টা করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।
তবে স্থানীয় খুচরা বাজারে সার বেশী দামে বিক্রি হচ্ছে বলে কৃষকের অভিযোগ করেন। তারা জানান, ইউরিয়া ২০০ টাকা ধারা (৫কেজি) ডিএপি ১৫০ টাকা ধারা হিসেবে ক্রয় করছেন। এছাড়া খুচরা সার বিক্রেতারা জানান, তারা সার বেশী দামে কিনেছেন ১৩৫০ টাকার ইউরিয়া ১৯০০ থেকে ২০০০ হাজার এবং ১০৫০টাকার ডিএপি ১৪৫০ থেকে ১৫০০ টাকায়। ডিলার সার সংকটের কথা বলে বেশী দামে তাদের কাছ বিক্রি করছেন বলে তারা অভিযোগ জানান।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)- মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শিমুলবাড়ী ও দিঘলটারী বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট আনুমানিক রাত ০১:০০টায় লালমনিরহাটের আদিতমারী থানার দিঘলটারী এলাকার কাউয়ারচর এবং ২৩ আগস্ট ভোর ০৪:১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শিমুলবাড়ী এলাকার জুম্মাপার নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল
ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
১৫ বিজিবি এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ইস্কাপ সিরাপ ২৫৭ বোতল, যার আনুমানিক মূল্য ১,০২,৮০০/- (এক লক্ষ দুই হাজার আটশত) টাকা।
লালমনিরহাটে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ।
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী এলাকায় শাহ আলম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে এক প্রবাসীর স্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শাহ আলম চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ।
এ সময় বাড়ির দরজার ভেঙ্গে লাঠি দিয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরেরও অভিযোগ রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
WhatsApলালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া গ্রামের প্রধান ও একমাত্র সড়কের বেহাল দশা, গ্রা
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া গ্রামের প্রধান সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পাঁচটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ
সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ভাঙন ও খাদের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের
বর্ষা মৌসুমে ধরলার পানি বৃদ্ধিতে বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে ধরলা নদীর পূর্ব পাশের বেরিবাঁধ সংলগ্ন বোয়ালমারী মসজিদ থেকে খারুয়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে কোথাও কোথাও সড়কের দুই পাশের মাটি ধসে পাশের জমিতে পড়ে গেছে ফলে মোটরসাইকেল, ভ্যান, রিকশাসহ সকল যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে পথচারীরাও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে খারুয়াসহ অন্তত পাঁচটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া কিংবা কৃষিপণ্য পরিবহন- সব ক্ষেত্রেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে
স্থানীয়রা জানান, আগেও এই কাঁচা রাস্তায় কাজ হয়েছিল কিন্তু যেভাবে কাজ হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি যেখানে ভাঙন ছিল, সেখানে শুধু নামমাত্র মাটি ফেলা হয়েছিল এখন বৃষ্টির কারণে রাস্তার দুই পাশের মাটি ধসে জমিতে পড়ে যাচ্ছে এতে প্রতিদিন চলাচলে চরম ভোগান্তি হচ্ছে"
তিনি আরও জানান, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সড়কটি ভেঙে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয় করে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করেন কিন্তু স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে
ওই এলাকার ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, "রাস্তাটিতে বালুমাটি থাকায় বর্ষাকালে সহজেই ভেঙে যায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় স্থায়ীভাবে সংস্কার করা সম্ভব হয় না দুই পাশে গাইডওয়াল নির্মাণ করে সড়কটি পাকাকরণ করা গেলে সমস্যার স্থায়ী সমাধান হবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে"
এ বিষয়ে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিন বলেন, "মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ করে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে"
১৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ
০৬ জুলাইরাত ১২:৪০ ঘটিকায় হাতিবান্ধা থানার পূর্ব আমঝোল এবং ০৫ জুলাই দুপুর ১২:৪৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বটারী এবং রাত ০৮:৪৫ মিনিটে আদিতমারী থানার কর্ণপুর নামক স্থানেবিজিবি ০৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল,ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপের সর্বমোট আনুমানিক মূল্য ২,০৫,৬০০/-টাকা।
আলোকিত
লালমনিরহাট গড়ার লক্ষে বর্নাঢ্য র্যালি
আলোকিত
লালমনিরহাট গড়ার প্রত্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ
আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বর্নাঢ্য ও বিশাল র্যালি এম.টি হোসেন ইনস্টিটিউট হতে শুরু হয়ে শহরের মিশন
মোড় এলাকায় শেষ হয়।
আলোকিত লালমনিরহাট
গড়ার প্রত্যয়ে, মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে সমাজে সচেতনতা, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষে
নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দেশের স্বাস্থ্য খাত এক একদম ভেঙ্গে পড়েছে। - লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন কালে ত্রাণমন্ত্র
আজ
লালমনিরহাট ডায়াবেটিস সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসাদুল হাবিব দুলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন।
ডায়ালাইসিস সেন্টারের উদ্ভোদনের পর তিনি
সাংবাদিকদের জনান, দেশের স্বাস্থ্য খাত এক একদম ভেঙ্গে পড়েছে। বিশেষ করে সবকারী হাসপাতাল
গুলোতে রোগীর সেবাটা একবারে নিম্নমানের। এ সময় তিনি আওে বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতে বাজেটে যে বরাদ্দ রেখেছে। নতুন পরিকল্পনার মাধ্যমে
দায়িত্ববান ব্যাক্তিকে সঠিক জায়গায় পদায়ন করতে পারি, তাহলে দীর্ঘদিনের কষ্ট কিছুটা
কেটে উঠবে। আপনারা জানেন যে ডায়ালাইসিস এর ক্ষেত্রে ডায়ালিসিসের ক্ষেত্রে হার্টের
রিং পরানোর ক্ষেত্রে বাজেটে এবার আর্থিক বরাদ্দ রেখেছে এক্ষেত্রে কিছু গরিব মানুষ কিছুটা
সহযোগীতা পাবে
সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান,জেলা পরিষদ প্রশাসক একেএম এম মমিনুল হক,পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম, ডাক্তার এবিএম মোবাশ্বের আলম।
আজ ২ জুলাই
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের
ধরলা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন
শেষে পথিমধ্যে একটি সরকারি
প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
আসাদুল হাবিব দুলু। মন্ত্রী শিশুদের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের
খোঁজখবর নেন।
শুক্রবার সকালে
লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর মো: সিরাজুল হক খন্দকার তৃতীয়বারের
মতো জেলগেট থেকেই আটক হয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। মো: সিরাজুল হক
খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ।
এসময় ঘটনার
ভিডিও করতে গেলে ডিবি পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে।
মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
লালমনিরহাট প্রতিনিধি-
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দরটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মানজারুল মান্নান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর আগ্রহের প্রেক্ষিতে ঐতিহ্যবাহী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে প্রাথমিক পরিদর্শনে আসেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন ঐতিহ্যবাহী এই পুরাতন মোগলহাট স্থলবন্দরটিকে পুনরায় চালু করার। তাঁর এই আগ্রহকে সরকারও গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। মূলত সে কারণেই বন্দরটির ভবিষ্যৎ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে আজ তিনি এই পরিদর্শনে এসেছেন।
তিনি আরও বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি দেখে তিনি মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দেবেন। বর্তমান সফরটিকে 'একেবারেই প্রাথমিক পরিদর্শন (প্রাইমারি ভিজিট)' বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনের সময় চেয়ারম্যানের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
চুরির মাইক ক্রয়ের অভিযোগে অভিযুক্তকে জনসম্মুখে পেটানোর অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে।
লালমনিরহাট প্রতিনিধি:
মসজিদের চোরাই মাইক ক্রয়ের অভিযোগে মফিজুল নামে এক ব্যক্তিকে জন সম্মুখে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। মফিজুল আলোকসজ্জা ব্যবসায়ী।
গত ৩ই জুন চোরাই মাইক ক্রয়ের অভিযোগে মফিজুলের বিচার করেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শাহজাদা সেলিম।
বিচারে ওয়ার্ড সদস্য শাহজাদা সেলিম গ্রামবাসী ও ছেলে এবং তার বউয়ের সামনেই মফিজুলকে লাঠিপেটা করে।
উল্লেখ্য ২দিন আগে লালমনিরহাটের কালীগঞ্জের মদাতী ইউনিয়নের কৈটারী উত্তর পাড়া জামে মসজিদের মাইক চুরি হয়।
