লালমনিরহাটে মোটরসাইকেল-ট্রাক ও ভটভটির- ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাট প্রতিনিধিঃ

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) নিহত হন । ফজলুল হক সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫) নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এমদাদুল সদর উপজেলার কুলাঘাট এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0