ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: স্বৈরাচারী শাসনের প্রেতাত্মা ও আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব তোজাম্মেল হক বকুল।
তিনি বলেছেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নৈরাজ্যের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে থাকবে। আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
সম্প্রতি ভালুকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তোজাম্মেল হক বকুল বলেন, আমরা তাদের অনেকবার বুঝিয়েছি, অনেক কথা বলেছি। মানবিক এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের নেতৃত্বে সুন্দর ও সুষ্ঠুভাবে ভালুকাকে পরিচালনার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। তারা থেমে নেই।
তিনি আরও বলেন, এসব অপশক্তিকে প্রতিহত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।
বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে স্বৈরাচারী শাসন ও আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0