রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন

****
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন
ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
রুহুল আমিন ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী ব্যাংক পুকুর গ্রামের বাসিন্দা। তিনি অবিভক্ত ধর্মগড়-কাশিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম পান মোহাম্মদ পিয়াজুর সর্বকনিষ্ঠ সন্তান। ৬ ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর বাবা বৃহত্তর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী এলাকার ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রুহুল আমিন ১৯৯৮ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। রাজনৈতিক জীবনে তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ১ নম্বর ধর্মগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে রুহুল আমিন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে ধর্মগড় ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য। এ জন্য দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে রাজনীতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্তে জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে 71 ভিউ শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ রাজনীতি শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ 24 ভিউ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ রাজনীতি হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ 42 ভিউ ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের রাজনীতি ডিসেম্বরের মধ্যেই বিলুপ্তির পথে আওয়ামী লীগ, মন্তব্য রাশেদ খাঁনের 35 ভিউ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য রাজনীতি পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে রহস্যময় চিঠি: রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য 65 ভিউ সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন রাজনীতি সিলেট সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন 51 ভিউ আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী রাজনীতি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী 23 ভিউ