রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন

****
Chia sẻ lên Eidok
রাণীশংকৈলে ধর্মগড় ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে চান রুহুল আমিন
Ảnh: tư liệu

নিজস্ব সংবাদদাতা।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
রুহুল আমিন ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী ব্যাংক পুকুর গ্রামের বাসিন্দা। তিনি অবিভক্ত ধর্মগড়-কাশিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম পান মোহাম্মদ পিয়াজুর সর্বকনিষ্ঠ সন্তান। ৬ ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর বাবা বৃহত্তর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী এলাকার ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রুহুল আমিন ১৯৯৮ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। রাজনৈতিক জীবনে তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ১ নম্বর ধর্মগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে রুহুল আমিন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে ধর্মগড় ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য। এ জন্য দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy