বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ আহত ১৪ | আই নিউজ বিডি

বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ আহত ১৪

ঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বহিরাগতরা হামলা চালায়। হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ও ১৩জন শিক্ষার্থীসহ ১৪জন আহত হয়েছে, আহতদের উদ্..
Eidok-এ শেয়ার
বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ আহত ১৪
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি:

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বহিরাগতরা হামলা চালায়। হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ও ১৩জন শিক্ষার্থীসহ ১৪জন আহত হয়েছে, আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ও আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে স্কুলের প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবী,  এরপর থেকে স্কুলের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।  বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল।  এরই ধারাবাহিকতায় মঙ্গলবার  সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় প্রবেশ করলে শিক্ষার্থীতের সাথে বহিরাগতদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক সহ ১৩জন শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে  লালমনিরহাট সদর হাসপাতালে প্রধান শিক্ষক ও ৬জন শিক্ষার্থী  এবং আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আহত আরো ৪ থেকে ৫জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান, ছাত্র আন্দোলনের পর আমাকে কারণ ছাড়াই অন্যায়ভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিলো। মঙ্গলবার সকালে আমি বিদ্যালয়ে এসে মাঠে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করতে থাকি, এসময় বহিরাগত লোকজন বাঁধা দেয় এবং বিদ্যালয় থেকে বের হতে বলে। এসময় শিক্ষার্থীরা আমাকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলে ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন আমাদের উপর হামলা করে। এতে আমিসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছি। আমরা সুষ্ঠ তদন্ত ও এর বিচার চাই।

এদিকে খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরে তিনিও ঘটনাস্থলে যান। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 35 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 303 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ