লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত। | আই নিউজ বিডি

লালমনিরহাট

লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত।

প্রতি বছর ১৫ অক্টোবর সারা বিশ্বে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।
এবছর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য হলো: "দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন"..
Eidok-এ শেয়ার
লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত।
ছবি: সংগৃহীত

 

লালমনিরহাট প্রতিনিধি:

 

প্রতি বছর ১৫ অক্টোবর সারা বিশ্বে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।

এবছর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য হলো: "দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন"

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে আজ সকালে শহরের মিশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে সাদাছড়ি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যথাযথ সহযোগিতা ও সহায়ক পরিবেশ পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান। সভায় আরও উপস্থিত ছিলেন  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি।

 

 

 

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 35 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 303 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ